হরমুজে ইরানের মাইনে লেগে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ

ফাইল ছবি
হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ইরানের পুঁতে রাখা মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। রোববার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ দাবি করা হয়।
আইআরজিসির নৌবাহিনীর মুখপাত্র বলেছেন, জাহাজ দুটি প্রণালিতে ‘অননুমোদিত পথে’ চলাচল করছিল এবং নিয়ম ভঙ্গ করেছিল। জাহাজ দুটি তাদের নেভিগেশন ও পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল বলেও দাবি করেন তিনি।
বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটির একটি বিশাল তেলবাহী জাহাজ। শক্তিশালী বিস্ফোরণের পর সেটিতে আগুন ধরে যায়। তবে জাহাজ দুটির ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এর আগে রোববার হরমুজ প্রণালি দিয়ে যাওয়া একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর দেয় যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা কেন্দ্র (ইউকেএমটিও)। কাছাকাছি থাকা আরেকটি জাহাজের ক্যাপ্টেন এ ঘটনার কথা জানিয়েছিলেন।
এদিকে, সৌদি আরবের রাস আল-খাফজি থেকে ৭২ নটিক্যাল মাইল পূর্বে উপসাগর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে চলার সময় আরেকটি তেলবাহী জাহাজে দুটি অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে বলে সোমবার জানিয়েছে ইউকেএমটিও। জাহাজটির বাম পাশে আঘাত লাগে। তবে সব নাবিক নিরাপদে আছেন এবং পরিবেশের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও এর আশপাশে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে তেহরান।

সূত্র : জেরুজালেম পোস্ট