বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে
সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনা। ১২০ মিনিটের
লড়াই শেষে কানসাস সিটির স্টেডিয়ামে যখন জয় উদযাপন করছেন মেসি-আলভারেসরা, তখন কোচ লিওনেল
স্কালোনি খুশি হতে পারছেন না। এই জয়কে ঐতিহাসিক অর্জন বললেও তিনি স্বীকার করে নিয়েছেন
যে, মাঠের খেলায় মেসিবাহিনী ভুগেছে।
সুইজারল্যান্ডের বিপক্ষে
ম্যাচটি যে মোটেও সহজ ছিল না, তা স্কালোনির বিশ্লেষণে পরিষ্কার। তিনি বলেন, ‘আমরা জানতাম সুইজারল্যান্ড কতটা শারীরিক শক্তির অধিকারী দল। তারা আমাদের
বেশ কয়েক...