Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় খেলা

৭২ বছর পর সুইজারল্যান্ড

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৬:১৫
৭২ বছর পর সুইজারল্যান্ড

লিওনেল মেসির আর্জেন্টিনাকে আটকাবে কারা, এ নিয়েই চলছে আলোচনা। অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শেষ আটে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। ম্যাচের আগেই শুরু হয়ে গেছে কথার লড়াই। সুইস কোচ মুরাত ইয়াকিন জানালেন, আর্জেন্টিনাকে অজেয় ভাবছেন না তারা।

২০০৬ থেকে বিশ্বকাপের প্রতিটি আসরেই খেলছে তারা। কিন্তু প্রতিবারই সুইজারল্যান্ডের দৌড় থেমে যাচ্ছিল প্রথম বা দ্বিতীয় রাউন্ডে। অবশেষে বারবার আটকে যাওয়া সেই গেরো খুলেছে সুইজারল্যান্ড।

শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ ছিল লাতিনের শক্তিশালী দেশ কলম্বিয়া। ভ্যাংকুভারে ১২০ মিনিট পর্যন্ত কলম্বিয়াকে আটকে দিয়েছে তারা। ম্যাচে বেশি সুযোগ এসেছিল হামেস রদ্রিগেসদের সামনেই। তবুও গোলের দেখা পায়নি তারা।

এরপর নির্ধারিত সময় পেরিয়ে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই কলম্বিয়ার হৃদয় ভেঙে ইতিহাস গড়ে সুইসরা। টাইব্রেকারে কলম্বিয়ার হয়ে পেনাল্টি মিস করেন দাভিনসন সানচেস ও কুচো হের্নান্দেস। এর মধ্যে হের্নান্দেসের শট রুখে দেন সুইজারল্যান্ডের গোলকিপার গ্রেগর কোবেল। সুইজারল্যান্ডের শুধু ম্যানুয়েল আকানজি পেনাল্টি মিস করেন।

নাটকীয় টাইব্রেকারে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়ে উল্লাসে মাতে তারা। এই জয়ে নকআউটের শেষ আটে পৌঁছানোর দীর্ঘ অপেক্ষা কাটল সুইসদের। ১৯৫৪ সালের পর এই প্রথম শেষ আটের মুখ দেখল সুইজারল্যান্ড। ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে খেলবে তারা।

কোয়ার্টারে সুইসরা পাচ্ছে আরেক লাতিন দেশ আর্জেন্টিনাকে। গ্রুপ পর্ব থেকে দুর্দান্ত ফর্মে আছেন মেসি। মাঠে নেমে করছেন একের পর এক রেকর্ড। ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্যে দারুণভাবেই এগিয়ে যাচ্ছে লিওনেল স্কালোনির দল।

যে আর্জেন্টিনাকে কেউই হারাতে পারছে না, তাদেরই হারানোর প্রত্যয় কোচ ইয়াকিনের, ‘বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলাটা আমাদের দলের জন্য দারুণ এক অভিজ্ঞতা হবে। এটি একটি অনন্য সুযোগ। তবে এটা মনে রাখতে হবে যে আর্জেন্টিনা অপরাজেয় নয়। অবশ্যই আমরা এই ম্যাচে তাদের হারানোর চেষ্টা করব।’ ইয়াকিন আরও জানান, লাতিন দেশগুলোর মানসিকতা জানা আছে তার, ‘আমরা দক্ষিণ আমেরিকার দলগুলোর মানসিকতা জানি; তাদের কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।’

এদিকে সুইসদের তারকা ফুটবলার রিকার্দো রদ্রিগেজ অবশ্য মেসিদের সমীহ করেই খেলার পরামর্শ দিলেন, ‘আর্জেন্টিনা একটি অসাধারণ দল। তাদের খুব শক্তিশালী খেলোয়াড় এবং দুর্দান্ত একজন কোচ আছেন। আমরা জানি তারা কেমন খেলে। তাদের দলে মেসির মতো সেরা খেলোয়াড় রয়েছে। আমরা প্রতিপক্ষকে সমীহ করেই মাঠে নামতে চাই।’

ম্যাচ রিপোর্টসুইজারল্যান্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প