Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

চমকে দিতে পারেন শাকা

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:৩৩
চমকে দিতে পারেন শাকা

বিশ্বকাপ জুড়েই দলের পাশাপাশি সুইসদের মাঝমাঠের নেতৃত্ব দিচ্ছেন শাকা।

কেপ ভার্দে ও মিসরের বিপক্ষে ঘাম ঝরানোর জয়ে কোয়ার্টার ফাইনালে উঠে আসা আর্জেন্টিনার সামনে এবার সুইজারল্যান্ড। ইউরোপের দলটিকে হারালেই বিশ্ব চ্যাম্পিয়নরা পা রাখবে শেষ চারে। এর আগে লিওনেল মেসির আর্জেন্টিনাকে চমকে দিতে মুখিয়ে আছেন সুইস অধিনায়ক গ্রানিত শাকা। মেসির বিপক্ষে খেলার রোমাঞ্চ একপাশে রেখে আলবিসেলেস্তেদের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার কথা বলেছেন অসাধারণ ফর্মে থাকা মিডফিল্ডার।

বিশ্বকাপ জুড়েই দলের পাশাপাশি সুইসদের মাঝমাঠের নেতৃত্ব দিচ্ছেন শাকা। কলম্বিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পুরো ১২০ মিনিট তিনি খেলার গতি নিয়ন্ত্রণে রেখেছিলেন এবং পরে টাইব্রেকারে সফল লক্ষ্যভেদও করেন। আর্জেন্টিনার বৈচিত্র্যময় আক্রমণভাগকে টলিয়ে দিতে তার অসাধারণ প্রেস-প্রতিরোধ ক্ষমতা এবং রক্ষণাত্মক অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কানসাস সিটিতে বাংলাদেশ সময় রবিবার সকাল ৭টায় শুরু হতে যাওয়া ম্যাচের আগে দারুণ উদ্দীপ্ত সুইস ফুটবলাররা। শাকার দাবি, দল হয়ে আর্জেন্টিনাকে বড় চমক দেখাতে প্রস্তুত তারা। আবার দলের বেশ কয়েকজন ফুটবলার প্রথমবারের মতো লিওনেল মেসির বিপক্ষে খেলার সুযোগে রোমাঞ্চিত।

৭২ বছর পর বিশ্বকাপের শেষ আটে আসতে ঘাম ঝরাতে হয়েছে সুইজারল্যান্ডকে। শেষ ষোলোর ম্যাচে কলম্বিয়াকে টাইব্রেকারে হারায় তারা। সেই ম্যাচে কলম্বিয়ার আক্রমণের ঝড় থামাতে বড় ভূমিকা ছিল শাকার। মুরাত ইয়াকিনের দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ৩৩ বছর বয়সী মিডফিল্ডার ১৫২তম ম্যাচ খেলবেন দেশের হয়ে। এর চেয়ে বড় ম্যাচ এর আগে খেলা হয়নি তার। বড় চাপ মানলেও সেটিকে প্রেরণায় বদলে ফেলার কথা বলেছেন তিনি। তার ভাষ্য, ‘মেসি ও রোনালদোর যুগে খেলতে পারাটা আমাদের জন্য বড় সৌভাগ্যের। আমরা এখনো আর্জেন্টিনাকে নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করিনি। অবশ্যই আমরা তাদের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে মাঠে নামব। চেষ্টা করব এই আসরের সেরা চমক দেওয়ার।’

সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলো মনে করেন, আর্জেন্টিনাকে আটকে রাখতে তাদের কষ্ট সহ্য করার মানসিক প্রস্তুতি রাখতে হবে। ‘মিসর দেখিয়ে দিয়েছে যে কী করা সম্ভব। ৭০ মিনিটের পর সম্ভবত সবাই মিসরের পক্ষেই বাজি ধরত। কিন্তু আর্জেন্টিনা কখনো হাল ছাড়েনি, এটাই তাদের বিশেষত্ব। আর্জেন্টিনার দলে সর্বকালের সেরা খেলোয়াড় রয়েছেন, যা ম্যাচটিকে বিশেষ করে তুলেছে।’

কেপ ভার্দেমিসরকোয়ার্টার ফাইনালআর্জেন্টিনাসুইজারল্যান্ডবিশ্ব চ্যাম্পিয়ন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার