Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

‘বি’ গ্রুপের সেরা সুইজারল্যান্ড, রানার্সআপ কানাডা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৩:০২
‘বি’ গ্রুপের সেরা সুইজারল্যান্ড, রানার্সআপ কানাডা

সংগৃহীত ছবি

গ্রুপ ‘বি’র শেষ ম্যাচে জয় পেয়েছে সুইজারল্যান্ড আর বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। স্বাগতিক কানাডাকে ২-১ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। অপর ম্যাচে বসনিয়া ৩-১ গোলে হারিয়েছে কাতারকে।

ফল
বসনিয়া ৩ : ১ কাতার
সুইজারল্যান্ড ২ : ১ কানাডা

কানাডাকে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’র শীর্ষ দল হিসেবে শেষ ৩২ নিশ্চিত করল সুইজারল্যান্ড। আর ম্যাচ হেরেও রানার্সআপ হয়েছে কানাডা। তাদের পয়েন্ট বসনিয়ার সমান ৪।

মুখোমুখি লড়াইয়ে ১-১ গোলে ড্র করেছিল দুই দল। গোল গড়ে এগিয়ে থাকায় রানার্সআপ হয়ে নকআউটে কানাডা। এবারই প্রথমবার বিশ্বকাপের নকআউটের টিকিট পেল তারা। তবে বসনিয়ার আশাও শেষ হয়ে যায়নি। সেরা তৃতীয় ৮ দলের একটি হয়ে শেষ ৩২-এ যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তাদের।

ভ্যাঙ্কুভারে বিরতির আগে গোলশূন্য ড্র ছিল সুইজারল্যান্ড-কানাডা ম্যাচ। বিরতি শেষে প্রথম মিনিটেই গোল করেন রুবেন ভার্গাস। ৫৭ মিনিটে সুইজারল্যান্ডের অপর গোলটি ইয়োহান মানজাম্বির।

এই দুজন আগের ম্যাচে গোল করেছিলেন বদলি নেমে। এবার একাদশে থেকে দলের ত্রাতা তারা। কানডার হয়ে ৭৬ মিনিটে নাথান সালিবার পাস থেকে একমাত্র গোলটি প্রমিজ ডেভিডের।

অপর ম্যাচে সিয়াটলের কাতারের বিপক্ষে ২৯ মিনিটে বসনিয়াকে এগিয়ে দেন কেরিম আলাইবেগোভিচ। ৩৪ মিনিটে কাতারের মাহমুদের আত্মঘাতী গোলে ২-০’তে এগিয়ে যায় বসনিয়া।

৪২ মিনিটে হাসান আল–হেইদোসের গোলে ম্যাচে ফেরার আশা জাগিয়েছিল কাতার। কিন্তু ৮০ মিনিটে এরমিন মাহমিচের গোলে ৩-১ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে বসনিয়া।

কানাডা২০২৬ ফিফা বিশ্বকাপসুইজারল্যান্ড
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise