Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

স্কালোনি

কঠিন পরিস্থিতিতে পড়েছিলাম, ভাগ্যক্রমে জিতেছি

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১১:২৯
কঠিন পরিস্থিতিতে পড়েছিলাম, ভাগ্যক্রমে জিতেছি

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনা। ১২০ মিনিটের লড়াই শেষে কানসাস সিটির স্টেডিয়ামে যখন জয় উদযাপন করছেন মেসি-আলভারেসরা, তখন কোচ লিওনেল স্কালোনি খুশি হতে পারছেন না। এই জয়কে ঐতিহাসিক অর্জন বললেও তিনি স্বীকার করে নিয়েছেন যে, মাঠের খেলায় মেসিবাহিনী ভুগেছে।

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি যে মোটেও সহজ ছিল না, তা স্কালোনির বিশ্লেষণে পরিষ্কার। তিনি বলেন, ‘আমরা জানতাম সুইজারল্যান্ড কতটা শারীরিক শক্তির অধিকারী দল। তারা আমাদের বেশ কয়েকটি কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছিল, যেখান থেকে বের হয়ে আসা আমাদের জন্য বেশ কষ্টসাধ্য ছিল। সত্যি বলতে, ভাগ্য আজ আমাদের সহায় ছিল।’

আরও পড়ুন

মেসি কখনো ইংল্যান্ডের বিপক্ষে খেলেননি!

১২ জুলাই ২০২৬

ম্যাচের মোড় ঘুরে যাওয়া নিয়ে কোচ বলেন, ‘সুইজারল্যান্ডের একজন খেলোয়াড় লাল কার্ড দেখার পরই মূলত আমাদের আক্রমণভাগের খেলোয়াড়রা জায়গা পায়। ফুটবলে বাস্তববাদী হওয়া জরুরি, আমাদের পারফরম্যান্সে এখনো অনেক উন্নতির জায়গা আছে। তবে দিনশেষে জয় পাওয়াটা সবসময়ই স্বস্তির।’

সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ডকে পাওয়া নিয়ে তেমন বাড়তি চাপ দেখছেন না আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, ‘পরের ম্যাচে ইংল্যান্ড না নরওয়ে—তা নিয়ে ভাবছি না। সামনে যে দলই আসুক, তারা খুব ভালো খেলে এবং তাদের একজন দারুণ কোচ আছেন। আমাদের লক্ষ্য এখন কেবল ফুটবলারদের ক্লান্তি কাটিয়ে তোলা এবং নতুন শক্তির জোগান দেওয়া। শারীরিক ও মানসিক ধকল কাটানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন

সুইস বাধা পেরিয়ে সেমিফাইনালে মেসিরা

১২ জুলাই ২০২৬

আর্জেন্টিনাকে টানা সেমিফাইনালে নিয়ে যাওয়া প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘আমরা যেভাবে খেলেছি, তার চেয়েও ভালো খেলা সম্ভব ছিল। কিন্তু এই দলটা যে বারবার বিশ্বের সেরা চার দলের মধ্যে জায়গা করে নিচ্ছে, তা সত্যিই ঐতিহাসিক। ভক্তদের এই আনন্দ আর দলের লড়াকু মানসিকতাই আমাদের এগিয়ে নিচ্ছে।’

আগামী বুধবার আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে মেসিদের এই ঐতিহাসিক যাত্রা আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ। কোচ স্কালোনির রণকৌশল আর খেলোয়াড়দের অদম্য জেদই কি ইংল্যান্ডের বিপক্ষে জয়ের চাবিকাঠি হবে? উত্তর মিলবে আটলান্টার সেই মহাযুদ্ধে।

লিওনেল স্কালোনিআর্জেন্টিনাসুইজারল্যান্ড২০২৬ ফুটবল বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প