অফিস শেষে গত বৃহস্পতিবার বাড়ি ফিরতেই শরীর কাঁপিয়ে জ্বর আসে রাজধানীর পুরান ঢাকার তামজিদ হোসেনের (২৭)। তিন দিনের তীব্র জ্বরের পুরো সময়ে তার শরীরে ছিল প্রচণ্ড ব্যথা, সঙ্গে মাথা ঝিমঝিম ও দুর্বলতা। তামজিদের জ্বর কমতেই বিছানায় পড়েন স্ত্রী জাহিদা আক্তার (২৫)।ঢাকায় যখন জ্বরে কাতর এই দম্পতি, ঠিক সে সময়ই গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে খবর আসে তামজিদের মা এবং নানির জ্বরে আক্রান্ত হওয়ার কথা। যাদের লক্ষণগুলোও ছিল একই ধরনের।
শুধু তামজিদ-জাহিদার পরিবার নয়, দেশের অসংখ্য মানুষ এ ধরনের লক্ষণ নিয়ে জ্বরে...