Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রাম

হাসপাতালে জায়গা নেই, বারান্দায় ডেঙ্গু রোগী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৮
হাসপাতালে জায়গা নেই, বারান্দায় ডেঙ্গু রোগী

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের বাইরেও রোগী, ছবি : আগামীর সময়

সীতাকুণ্ডের কুমিরা থেকে বুধবার সকালে ডেঙ্গু নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আসেন তরুণ সাব্বির ইসলাম। কিন্তু ওয়ার্ডের ভেতরে তার জায়গা হয়নি। ওয়ার্ডের বাইরের বারান্দার মেঝেতে একটি শয্যায় তাকে রাখা হয়েছে। তার মতো অনেকের জায়গা হয়েছে বারান্দায়।

বন্দরটিলার মো. রুবেল তিন দিন আগে এসেও এখনো পর্যন্ত ওয়ার্ডের ভেতরের শয্যা পায়নি। ডেঙ্গুতে তার প্লাটিলেট কমেছে। ক্ষীণকণ্ঠে রুবেল বললেন, ওয়ার্ডের ভেতরের মেঝেও খালি নেই। জায়গা দেবে কোথা থেকে? বাথরুমের জন্য যেতে হয় ওয়ার্ডের ভেতরে।’

এভাবে ডেঙ্গু রোগীতে ঠাসা চমেক হাসপাতালের ডেঙ্গু ইউনিট। চলতি বছর সেপ্টেম্বরে চট্টগ্রামে রেকর্ড ২ হাজার ৪৩০ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিল। এই মাসে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় ১০৭ জন ডেঙ্গু রোগী পাওয়া যায়। জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

সবচেয়ে বেশি রোগী ভর্তি হয় চমেক হাসপাতালে। এখানকার ডেঙ্গু ইউনিট কাগজে-কলমে ৩০ শয্যার ইউনিট হলেও এখানে রোগী থাকে তিনগুণ। আজ ৮৭ জন ডেঙ্গু রোগী চমেকে চিকিৎসাধীন। সরকারি-বেসরকারি সব হাসপাতাল মিলে ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন ২২২ জন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, ডেঙ্গু রোগী অনেক বেশি। সেপ্টেম্বরে রোগীর পরিমাণ বেড়েছে। এ জন্য মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। আমরা কোনো রোগী ফেরত দিতে পারি না।


আরও পড়ুন

চট্টগ্রামে মাকে খুনের দায়ে ছেলের যাবজ্জীবন

৩০ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু ইউনিটে দেখা যায়, মেঝেতেও রোগী রয়েছে। সংক্রমণ রোধে মশারি টানানো হয়েছে প্রতিটি শয্যায়। ওয়ার্ডে ঢোকার মুখে ফটকের বাইরে একজন রোগী মেঝেতে রয়েছে। এভাবে অন্তত ১০ জন রোগী বারান্দায় শয্যা নিয়েছে।


রাউজান থেকে আসা অরুণ বড়ুয়া চার দিন ধরে আছেন বারান্দায়। তিনি বলেন, জ্বর হওয়ার পর বাড়িতে চিকিৎসা নিয়েছি। অসুখ বেড়ে যাওয়ার পর এখানে চলে আসি। এখন একটু ভালোর দিকে। হয়তো আজ ছেড়ে দেবে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় চমেক হাসপাতালে ৩১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশার্স ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে ১৩ জন, জেনারেল হাসপাতালে ৩০ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৫ জন, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ১২ জন ও বেসরকারি হাসপাতালে ১৬ জন ভর্তি হয়েছেন।

মেডিকেলের পাশাপাশি আন্দরকিল্লা জেনারেল হাসপাতালেও ডেঙ্গু রোগী আগের চেয়ে বেড়েছে। এখানেও শয্যার অতিরিক্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একরাম হোসেন জানান, ডেঙ্গু আক্রান্ত রোগী আগের চেয়ে বেড়ে গেছে। এখন ৩০ থেকে ৪০ জন পর্যন্ত রোগী চিকিৎসা দিতে হচ্ছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে চট্টগ্রামে ২১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ৪৬৬ জন।

সীতাকুণ্ডহাসপাতালডেঙ্গু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা  নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা নিচ্ছেন এমপি সানজিদা তুলি