Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

সীতাকুণ্ডে শিপ রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শনে মন্ত্রী, কর্মসংস্থান বাড়ানোর তাগিদ

মাল্টিমিডিয়া রিপোর্টার, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১৯:৫২
সীতাকুণ্ডে শিপ রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শনে মন্ত্রী, কর্মসংস্থান বাড়ানোর তাগিদ

সীতাকুণ্ডে পিএইচপি শিপ ইয়ার্ডে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ কার্যক্রম পরিদর্শনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

চট্টগ্রামের সীতাকুণ্ডে পিএইচপি শিপ ইয়ার্ড ও কবির স্টিল রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এ সময় শিল্পপ্রতিষ্ঠান বাড়ানোর পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে উপজেলার শীতলপুরে পিএইচপি শিপ ইয়ার্ডে গিয়ে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেন মন্ত্রী। পরে কবির স্টিল রিসাইক্লিং ইয়ার্ড ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনকালে ইয়ার্ডের বিভিন্ন কার্যক্রম, শ্রমিকদের কর্মপরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজ নেন মন্ত্রী। সংশ্লিষ্ট কর্মকর্তারা ইয়ার্ডের কার্যক্রম এবং শ্রমিকদের নিরাপত্তায় নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তাকে অবহিত করেন।

মন্ত্রী বলেন, ‘দেশে এ ধরনের শিল্পপ্রতিষ্ঠান আরও বাড়ানো প্রয়োজন। যত বেশি শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে, তত বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তবে শিল্পের বিকাশের পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা ও সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।’

সম্প্রতি সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ ইয়ার্ডে দুর্ঘটনায় ১০ শ্রমিক নিহত হওয়ার পর প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রয়েছে। এতে প্রায় অর্ধশত শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। প্রতিষ্ঠানটির কার্যক্রম দ্রুত চালুর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।

পরিদর্শন শেষে পিএইচপি ও কবির স্টিল রিসাইক্লিং ইয়ার্ডের সার্বিক কার্যক্রম এবং নিরাপত্তাব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব আলম, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) প্রেসিডেন্ট মো. মহসিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীআরিফুল হক চৌধুরীচট্টগ্রামসীতাকুণ্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে