ডিসি-এসপির আশ্বাসে সাড়ে ৪ ঘণ্টা পর মহাসড়ক ছাড়ল আইআইইউসি শিক্ষার্থীরা

সহপাঠি নিহত হওয়ার পর মহাড়ক অবরোধ করে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থীরা।
সহপাঠী নিহতের ঘটনায় ছয় দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছিল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থীরা। প্রায় সাড়ে চার ঘণ্টা পর আজ মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া ও পুলিশ সুপার মাসুদ আলমের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।
অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেই নিহত শিক্ষার্থীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা সড়ক অবরোধ তুলে নেন।
এর আগে আজ সকাল ৯টায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয়টির দুই শিক্ষার্থীর ওপর একটি বাস আছড়ে পড়ে। বাসটিকে একটা লরি ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এতে মাইশা মুশফেরাত নামে এক ছাত্রী নিহত হন।
ঘটনার পর বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় দুপাশ অবরোধ করেন। তারা ৬ দফা দাবি দেন।
শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে— শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বাদী হয়ে মামলা করা, ২৪ ঘণ্টার মধ্যে লরির চালক ও মালিককে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া।



