Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

সীতাকুণ্ড

বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ: অস্ত্রধারী ২ যুবকের পরিচয় শনাক্ত

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১
বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ: অস্ত্রধারী ২ যুবকের পরিচয় শনাক্ত

গ্রাফিকস: আগামীর সময়

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের সময় অস্ত্র হাতে মহড়া দেওয়া দুই যুবকের পরিচয় শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে অস্ত্রধারী দুজনের নাম সাদেক ও সিরাজ বলে জানা গেছে। উভয়ে বিএনপির কর্মী। তবে বিবদমান কোনো পক্ষ অস্ত্রধারী দুজনকে তাদের কর্মী বলে স্বীকার করছে না।

আজ বুধবার সন্ধ্যায় সীতাকুণ্ড থানার ওসি মাহিনুল ইসলাম আগামীর সময়কে বললেন, ‘সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা দুইপক্ষের মাঝখানে ছিলাম। এজন্য অস্ত্রধারী কাউকে আমরা সেভাবে দেখতে পাইনি। পরবর্তীতে আমরা ছবি ও ভিডিও দেখে নিশ্চিত হয়েছি, দুই যুবকের হাতে দুটি অস্ত্র ছিল। তাদের পরিচয় শনাক্ত করা হচ্ছে। অভিযান চলছে। অবশ্যই গ্রেপ্তার হবে।’

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সীতাকুণ্ড পৌর সদরের হাসান গোমস্তা মসজিদ এলাকায় নেতাকর্মীদের দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আসলাম চৌধুরী এবং উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের ছবি ও ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে নীল পাঞ্জাবি ও জিনসের প্যান্ট পরা সিরাজকে অস্ত্র নিয়ে প্রকাশ্যে রাস্তায় হেঁটে যেতে দেখা যায়।

আরও পড়ুন

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে ১০৭

০২ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা তার বাড়ি মীরসরাই উপজেলার হাইদকান্দি গ্রামে বলে নিশ্চিত করেছেন। এ ছাড়া সংঘর্ষের মধ্যে লাল শার্ট ও কালো প্যান্ট পরা আরেকজনকে অস্ত্র হাতে প্রতিপক্ষের দিকে তেড়ে যেতে দেখা যায়। স্থানীয়রা জানিয়েছেন, তার নাম সাদেক। তার বাড়ি সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর গ্রামে।

দুই অস্ত্রধারীকে নিয়ে আসলাম ও সালাহউদ্দিনের সমর্থকরা বাকযুদ্ধে নেমেছেন। ফেসবুকে আসলামের সঙ্গে সাদেক ও সিরাজের একাধিক ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে আসলাম সমর্থকরা এসব ছবি এআই দিয়ে তৈরি করা বলে দাবি করছেন। অস্ত্রধারীরা ‘সালাহউদ্দিনের লোক’ বলেও দাবি তাদের।

কাজী মোহাম্মদ সালাউদ্দিন আগামীর সময়কে বললেন, ‘অস্ত্র, ক্যাডার, সন্ত্রাসের রাজনীতি আমি করি না। যাদের হাতে অস্ত্র দেখা গেছে তারা কার সঙ্গে ছবি তুলে ফেসবুকে দিয়েছে সেটা আপনারা যাচাইবাছাই করে দেখুন। আমার সঙ্গে যদি সন্ত্রাসী থাকত, তাহলে আমাদের ওপর হামলা হত না।’

আসলাম চৌধুরী মোবাইল ফোনে কল রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি। তার অনুসারী সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মহিউদ্দিন বললেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করছিলাম। তারা সরাসরি অস্ত্রধারীদের নিয়ে এসে আমাদের ওপর হামলা করেছে। এরা বিএনপির কর্মী নয়। এরা সন্ত্রাসী।’

চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল বললেন, ‘অস্ত্রধারী একজনের পরিচয় শনাক্ত করা গেছে। আপাতত নাম-পরিচয় প্রকাশ করছি না। অস্ত্রধারী কাউকে ছাড় দেওয়া হবে না।’

সীতাকুণ্ডবিএনপিযুবক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    advertiseadvertise