Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে ১০৭

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৬
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে ১০৭

গ্রাফিকস: আগামীর সময়

গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন ঢাকায়, দুইজন ময়মনসিংহ এবং একজন বরিশাল বিভাগের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৭। বৃষ্টিপাত শুরা হওয়ার পর গত জুন থেকে ডেঙ্গুতে মৃত্যু বেড়েই চলছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের দেওয়া তথ্যে এই চিত্র উঠে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ১১০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি মাসের প্রথম দুই দিনেই রোগীর সংখ্যা ২ হাজার ৪৩৪ তে পৌঁছে গেছে। এ সময়ে মারা গেছে ১০ ব্যক্তি।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বে-নজীর আহমেদ বলছেন, সরকার যেভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, সেটা কার্যকরী না হওয়ায় ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে। চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান বেশ উর্ধ্বমুখী। এডিস মশার নিয়ন্ত্রণ কঠোরভাবে না করা গেলে মৌসুমী এ রোগ সামনে আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

তাদের তথ্য আরও বলছে, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৮ হাজার ২৮০ ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়লেও ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত বেশি।

শিশু ও বয়স্কদের তুলনায় ডেঙ্গুতে কর্মক্ষম ব্যক্তিরা বেশি মারা যাচ্ছে। এতে অনেক পরিবারকে স্বজন হারানোর পাশাপাশি সংসার চালাতেও ভুগতে হচ্ছে। দুই সপ্তাহ আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশালের বাদল রহমান (৩৮) মারা যান। ছয়জনের সংসারে তিনিই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

তার স্ত্রী রেশমা আক্তার (২৭) বলছেন, স্বামীর মৃত্যুর পরে আত্মীয়-স্বজনেরা কিছু টাকা দিয়েছে। সেটা দিয়েই এখন চলছি। সংসার কিভাবে চলবে, সেটা এখনো বুঝতে পারছি না। তাদের এক সন্তানের বয়স ৫ বছর, আরেক জনের ৩ বছর।

বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বলছেন, সরকারকে এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম সারাবছর ধরে একই গুরুত্ব দিয়ে চালাতে হবে। পাশপাশি ডেঙ্গুতে মৃত্যুরোধে জ্বর হলেই পরীক্ষা করাতে হবে। এতে দ্রুত রোগ শনাক্ত হলে রোগীর শারীরিক জটিলতা কম হবে। ডেঙ্গু চিকিৎসার গাইডলাইন অনুসরণ করার পরামর্শও দেন তিনি।

ডেঙ্গুমৃত্যুস্বাস্থ্য অধিদপ্তর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    advertiseadvertise