দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ম্যাচ দিয়ে উদ্বোধন হওয়ার কথা সাফ চ্যাম্পিয়নশিপের। ঢাকায় সেই উদ্বোধনী ম্যাচের আগে গুঞ্জন ছড়িয়ে পড়ে টুর্নামেন্ট থেকে ভারতের নাম প্রত্যাহারের! তবে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) নিশ্চিত করেছে, ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেনি। তারপরও কাটছে না ৯বারের চ্যাম্পিয়ন ভারতের অংশ নেওয়া নিয়ে শঙ্কার মেঘ। ভারতীয় নানা সংবাদ মাধ্যম তাদের খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে।অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) পক্ষ থেকে নাম প্রত্যাহারের জন্য ভারত যোগাযোগ করেনি বলে প্রে...