Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

সংকট

নদী ও মানুষের মুক্তির রাজনীতি
নদী ও মানুষের মুক্তির রাজনীতি
মওলানা ভাসানীকে স্মরণ করার সবচেয়ে বড় বিড়ম্বনা হলো, তার নাম ও ছবি ব্যবহার করে এমন অনেক রাজনীতি করা হয়, যার সঙ্গে তার জীবনভর লড়াইয়ের কোনো সম্পর্ক নেই। যে মানুষটি সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, শোষণ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, মানুষের মুক্তির সঙ্গে প্রাণ-প্রকৃতির মুক্তির সম্পর্ক দেখেছিলেন, তার মৃত্যুর এত বছর পরও সে লড়াইগুলো আমাদের সামনে আরও বড় হয়ে হাজির হয়েছে। ফারাক্কা লং মার্চের পাঁচ দশক পর আবার গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার মুখে বাংলাদেশ। নদীর পানি, জাতীয় স্বার্থ ও ভাটির মানুষের...
কলাম•২ দিন আগে
চাহিদা বাড়লেও উৎপাদনে টান
চাহিদা বাড়লেও উৎপাদনে টান
বাজারে দিন দিন বাড়ছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাল-চাদরের চাহিদা ও জনপ্রিয়তা। দেশের বিভিন্ন পর্যটন এলাকা থেকে শুরু করে শহরের ফ্যাশন বাজারেও বাড়ছে এসব চাদরের কদর। অথচ উৎপাদন খরচ বৃদ্ধি, যান্ত্রিক পাওয়ারলুমের সঙ্গে প্রতিযোগিতা, শ্রমিক সংকট ও বাজার ব্যবস্থাপনার অভাবে অস্তিত্ব সংকটে পড়েছে এ শিল্প। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাথুলি সাদী এলাকায় একসময় থাকা ৮০টি শাল-চাদর কারখানার মধ্যে বন্ধ হয়ে গেছে ৭০টিই। ন্যায্যমূল্য ও উপযুক্ত মজুরি না পেয়ে পেশা ছাড়ছেন দক্ষ তাঁতিরাও। জানা...
অর্থনীতি•৪ দিন আগে
কাগজে এক দাম রান্নাঘরে আরেক
কাগজে এক দাম রান্নাঘরে আরেক
বাংলাদেশের এলপিজি বাজারে আসলে তিনটি দাম চলে। প্রথমটি আন্তর্জাতিক দাম। সৌদি আরামকো প্রতি মাসে প্রোপেন-বিউটেনের যে কন্ট্রাক্ট প্রাইস (সিপি) ঘোষণা করে, এশিয়ার বাজার তাকে ঘিরেই ঘোরে। নভেম্বরে প্রোপেনের সিপি ৪০ ডলার বেড়ে টনপ্রতি ৭২০ ডলার, বিউটেনের ৫০ ডলার বেড়ে ৭৮০ ডলার হয়েছে। জাপানি একটি বাজার বিশ্লেষণ অনুযায়ী, এটি টানা চতুর্থ মাসের বৃদ্ধি। দ্বিতীয়টি বিইআরসির ঘোষিত দাম, যা কাগজে লেখা থাকে। তৃতীয়টি দোরগোড়ার দাম, যা আসলে ভোক্তা দেন। গত দুই মাসে এই তিনটি দাম একসঙ্গে বেড়েছে; কিন্তু একই গতিতে নয...
কলাম•৪ দিন আগে
জৈব গ্যাস উৎপাদন সম্প্রসারণে প্রকল্প নিয়েছে সরকার
জৈব গ্যাস উৎপাদন সম্প্রসারণে প্রকল্প নিয়েছে সরকার
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার জৈব গ্যাস উৎপাদন ও এর ব্যবহার সম্প্রসারণে উদ্যোগ ও প্রকল্প নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, পাশাপাশি জৈব গ্যাস প্ল্যান্ট থেকে উৎপাদিত গ্যাস আশপাশের এলাকায় সরবরাহের কার্যক্রম নিয়েও কাজ চলছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য নুরুন নেসা সিদ্দিকার সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলে মন্ত্রী। খবর বাসসের। গৃহস্থালি পর্যায়ে গ্যাস সংকট মোকাবিলায় জৈব গ্যাস প্ল্যান্...
সংসদ•৬ দিন আগে
জ্বালানি তেল কোম্পানির ১৭৯৩ কোটি টাকা মুনাফা
জ্বালানি তেল কোম্পানির ১৭৯৩ কোটি টাকা মুনাফা
দেশে জ্বালানি সংকট, সরবরাহে ভোগান্তি ও মূল্যবৃদ্ধিতে চাপে সাধারণ মানুষ। পরিবহন ভাড়া থেকে শুরু করে পণ্য উৎপাদন ও নিত্যপ্রয়োজনীয় ব্যয়— সবক্ষেত্রেই এর প্রভাব পড়ছে। এর মধ্যে কয়েক দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। তবে শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি তেলের ব্যবসার সঙ্গে যুক্ত সরকারের মালিকানাধীন তিন কোম্পানি বিপুল মুনাফা করেছে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানি তিনটির সম্মিলিত মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৭৯৩ কোটি টাকা। কোম্পানি তিনটি হলো— পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল। এগুলো ব...
অর্থনীতি•৭ দিন আগে
বরিশালে শিশু হাসপাতালের নির্মাণ শেষ হলেও শুরু হয়নি সেবা
বরিশালে শিশু হাসপাতালের নির্মাণ শেষ হলেও শুরু হয়নি সেবা
বরিশাল নগরীর আমানতগঞ্জে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল। লক্ষ্য ছিল দক্ষিণাঞ্চলের শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা। দীর্ঘদিন আগেই শেষ হয়েছে হাসপাতালের ভবন নির্মাণকাজ। কিন্তু এখনো শুরু হয়নি চিকিৎসাসেবা। অথচ প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বিভিন্ন সময়ে বলেছিলেন, চলতি বছরের আগস্টেই চালু হবে হাসপাতালটি। হাসপাতালের চিকিৎসাসেবা শুরু না হওয়ার কারণ খ...
সারা দেশ•৮ দিন আগে
৭৪৭ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি
৭৪৭ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি
বিশ্ববাজারে জ্বালানি ও ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রভাবে বাড়ছে আমদানি ব্যয়। অন্যদিকে দেশের শিল্প খাতের স্থবিরতা ও জ্বালানি সংকটের কারণে প্রত্যাশিত নয় রপ্তানি আয়। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৪৭ বিলিয়ন বা ৭৪৭ কোটি ডলারে।  যা গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে ছিল ৫৭১ কোটি ডলার।  রেমিট্যান্সে ভালো প্রবৃদ্ধির জন্য চলতি হিসাবে ১৩৩ কোটি ডলারের ঘাটতি তৈরি হয়েছে। তার আগের অর্থবছরে জুলাই-সেপ্টেম্বর সময়ে ছিল ৮২ কোটি ডলার।&nbs...
বাণিজ্য•১৩ দিন আগে
রোহিঙ্গা সংকট সমাধানে চীনকে পাশে চান প্রধানমন্ত্রী
রোহিঙ্গা সংকট সমাধানে চীনকে পাশে চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে বিপুলসংখ্যক রোহিঙ্গা উপস্থিতির কারণে সৃষ্ট সমস্যা সমাধানে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় ওই সাক্ষাৎ। একই দিন সকালে সচিবালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী। আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দ...
জাতীয়•১৪ দিন আগে
চড়া দামেও মিলছে না সিলিন্ডার
রাজৈর ● চড়া দামেও মিলছে না সিলিন্ডার
উপজেলা সদরে বসবাস করেও রান্নাবান্নার মৌলিক ও দৈনন্দিন চাহিদা মেটাতে গিয়ে নাভিশ্বাস উঠছে রাজৈর উপজেলার সাধারণ মানুষের। নির্ধারিত সরকারি মূল্যের তোয়াক্কা না করে অতিরিক্ত টাকা পরিশোধ করতে রাজি হলেও মিলছে না এলপিজি সিলিন্ডার। পৌরসভা ও উপজেলা সদরে পাকা বাসাবাড়িতে বসবাস করার কারণে বিকল্প হিসেবে কাঠের চুলা ব্যবহারেরও কোনো সুযোগ নেই। ফলে পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগ ও আহার সংকটে পড়েছেন অনেকে।অনুসন্ধানে জানা গেছে, উপজেলার গ্রাম ও ইউনিয়ন পর্যায়ের বাজারগুলোতে গ্যাসের সিলিন্ডার পাওয়া গেলেও বিক্রি হচ্...
সারা দেশ•১৪ দিন আগে
সংকটে আশার আলো দেখালেন এনবিআর চেয়ারম্যান
সংকটে আশার আলো দেখালেন এনবিআর চেয়ারম্যান
চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব। তিনি জানিয়েছেন, তিন মাসের পরিবর্তে আবার মাসিক ভিত্তিতে ভ্যাট রিটার্ন জমার ব্যবস্থা চালু হওয়ায় ভ্যাট আদায়ে গতি ফিরেছে। অক্টোবরে গত বছরের একই সময়ের তুলনায় ভ্যাট আদায় বেড়েছে ২৩ শতাংশ। এ সময়ে আদায় হয়েছে ১৪ হাজার ৬১৬ কোটি টাকা। প্রবৃদ্ধি ৩০ শতাংশে পৌঁছাতে পারে বলে আশা করছেন তিনি। গতকাল মঙ্গলবার রাজধানীর এনবিআর ভবনের মাল্টিপারপাস হলে ৪৫তম বিসিএস (কর) ক্যাডারে সদ্য যোগদানকারী...
অর্থনীতি•১৫ দিন আগে
শ্রমিক অসন্তোষ— সংকট না ষড়যন্ত্র?
শ্রমিক অসন্তোষ— সংকট না ষড়যন্ত্র?
বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকশিল্প। বছরে ৪০ বিলিয়ন ডলারের মতো রপ্তানি; ৩৫ লাখের বেশি শ্রমিক, যাদের ৫৫ শতাংশ নারীশ্রমিক, যুবকনির্ভর শিল্পকারখানা; যেখানে ৯০ শতাংশের বেশি শ্রমিকের বয়স ৪০ বছরের কম, শ্রমঘন শিল্পই শুধু নয়, একেকটা শিল্পাঞ্চলে কারখানার সংখ্যাও অনেক বেশি; ফলে লাখ লাখ শ্রমিক বাস করে একেকটা এলাকায়। সেই খাতে অসন্তোষ সৃষ্টি হলে তা ছড়িয়ে পড়তে সময় লাগে না। এবারও সেটাই ঘটেছে। গত কয়েক দিনে শ্রমিকরা নেমে এসেছে রাস্তায়, সংঘর্ষ হচ্ছে পুলিশের সঙ্গে, মালিকরা বন্ধ ঘোষণা করছেন একের পর...
কলাম•১৫ দিন আগে
শ্রমিক আন্দোলনের মুখে বাধাগ্রস্ত ৮৫০ কোটির রপ্তানি
শ্রমিক আন্দোলনের মুখে বাধাগ্রস্ত ৮৫০ কোটির রপ্তানি
টানা শ্রমিক আন্দোলনের মুখে মারাত্মক সংকটে পড়েছে দেশের তৈরি পোশাকশিল্প। গত দুই দিনে ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে উৎপাদন স্তব্ধ হয়ে প্রায় ৮৫০ কোটি (৭ কোটি মার্কিন ডলার) টাকার রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে আজ মঙ্গলবার থেকে সারা দেশের সব পোশাক কারখানা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন তৈরি পোশাকশিল্পের সংগঠন বিজিএমইএ। তবে হামলা, ভাঙচুর ও সহিংসতার আশঙ্কায় কারখানার নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে তাদের উদ্বেগ এখনো কাটেনি। বিজিএমইএর তথ্য অনুযায়ী, শুধু গতকাল সোমবারই ঢাকা, গাজীপুর, সাভার ও আশ...
অর্থনীতি•১৬ দিন আগে
পাঁচ বছরেও কাটেনি নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকট
পাঁচ বছরেও কাটেনি নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকট
নাটোরের নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার আধুনিক ভবন রয়েছে, কিন্তু চিকিৎসক ও জনবলের সংকটে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না রোগীরা। ২০১৮ সালে প্রায়   কোটি টাকা ব্যয়ে নির্মাণকাজ শুরু হওয়া হাসপাতালটির ভবন ২০২১ সালে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এরপর পাঁচ বছর পেরিয়ে গেলেও কাটেনি জনবল সংকট। ফলে উন্নত চিকিৎসার জন্য রোগীদের যেতে হচ্ছে জেলা ও বিভাগীয় শহরে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৪টি চিকিৎসকের পদের বিপরীতে কর্মরত আছেন ১১ জন। নার্স রয়েছেন ১১ জন। এ ছাড়া মেডিকেল টেকনোলজিস...
সারা দেশ•১৯ দিন আগে
অর্থ সংকটে ডেল্টা লাইফ
অর্থ সংকটে ডেল্টা লাইফ
শেয়ারবাজারে তালিকাভুক্ত জীবন বীমা কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের দাবি পরিশোধ ও পরিচালন ব্যয় মেটাতে গিয়ে মূল ব্যবসার নগদপ্রবাহে সংকট আরও প্রকট হয়েছে। ২০২৫ সালে কোম্পানিটির পরিচালন কার্যক্রম থেকে নিট নগদপ্রবাহ ঋণাত্মক হয়েছে ২৪২ কোটি ৩৮ লাখ টাকা, যা আগের বছরের তুলনায় ৭০ কোটি ২৪ লাখ টাকা বেশি। এর আগেও টানা তিন বছর বড় অঙ্কের ঋণাত্মক নগদপ্রবাহ ছিল কোম্পানিটির। অর্থাৎ, নিয়মিত প্রিমিয়াম সংগ্রহ করেও দাবি পরিশোধ ও পরিচালন ব্যয় মেটানোর পর মূল ব্যবসা থেকে পর্যাপ্ত নগদ অর্থ তৈরি করতে পারছে না ডেল্টা লাই...
বীমা•২০ দিন আগে
সংকটে পুরান ঢাকার কাঁসাশিল্প
সংকটে পুরান ঢাকার কাঁসাশিল্প
একসময় গ্রামের ঘরে ঘরে কাঁসা-পিতলের থালা, বাটি, গ্লাস, জগ, কলসি, কাজলদানি থেকে শুরু করে প্রদীপের ব্যবহার ছিল দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। জন্মদিন, সুন্নতে খতনা কিংবা বিয়েতে সবচেয়ে বড় উপহার হিসেবে দেওয়া হতো কাঁসার কলসি। সাধারণ খাবারও কাঁসার থালায় পরিবেশন করলে তার আভিজাত্য বেড়ে যেত বহুগুণ। এটি ছিল মূলত সামাজিক মর্যাদা ও ধনাঢ্য পরিবারের প্রতীক। কিন্তু নব্বইয়ের দশকের পর থেকে দৃশ্যপট বদলাতে থাকে। ভারী ও দামি এসব ধাতব পাত্রের জায়গা দখল করে নেয় ওজনে হালকা, সস্তা এবং সহজে ব্যবহারযোগ্য প্লাস্...
অর্থনীতি•২৩ দিন আগে
পার্কিং সংকটে সড়ক দখল বিপর্যস্ত রাজশাহী
পার্কিং সংকটে সড়ক দখল বিপর্যস্ত রাজশাহী
নির্ধারিত পার্কিংয়ের জায়গা নেই। তাই সড়কের পাশেই দাঁড় করিয়ে রাখা হচ্ছে গাড়ি। কোথাও দখল হচ্ছে ফুটপাত। কোথাও পার্ক করা যানবাহনে সংকুচিত হয়ে আসছে সড়ক। এতে যানজটে স্থবির হয়ে পড়ছে রাজশাহী নগরীর ব্যস্ত এলাকাগুলো। ভোগান্তিতে পড়ছেন চালক ও পথচারীরা। বাড়ছে সড়ক নিরাপত্তার ঝুঁকিও। পরিস্থিতি সামাল দিতে পার্কিংয়ের জায়গা উদ্ধারে উদ্যোগ নিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। অন্যদিকে, আধুনিক পার্কিং সুবিধা গড়ে তোলার জন্য সম্ভাব্য স্থান খুঁজছে রাজশাহী সিটি করপোরেশন। সরেজমিনে দেখা গেছে, নগরীর বাণিজ্যিক এলাকা...
সারা দেশ•২৫ দিন আগে
৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে
৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে
গ্যাস সংকট মেটাতে দেশীয় ক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ‘তিতাস গ্যাস ফিল্ডে দুটি মূল্যায়ন কাম উন্নয়ন গ্যাস কূপ (তিতাস ৩২ ও ৩৩) খনন’ প্রকল্প নিচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৫৯২ কোটি টাকা। আজ রবিবার উপস্থাপন করা হচ্ছে একনেক বৈঠকে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠেয় এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান। অনুমোদন পেলে ২০২৯ সালের সেপ্টেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড...
অর্থনীতি•২৫ দিন আগে
লুটপাটে ধ্বংসের পথে আইএফআইসি ব্যাংক
লুটপাটে ধ্বংসের পথে আইএফআইসি ব্যাংক
প্রায় ৫০ বছরের পুরনো আইএফআইসি ব্যাংক বর্তমানে আর্থিক সংকটে রয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত এই ব্যাংকটির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে সঞ্চিতি ঘাটতি, সুদ আয়ের তুলনায় সুদ ব্যয় বৃদ্ধি এবং পরিচালন ও নিট লোকসানের চিত্র উঠে এসেছে। বছর শেষে ব্যাংকটির ঋণের বিপরীতে প্রয়োজনীয় সঞ্চিতি ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ২১ হাজার ২১৮ কোটি ১০ লাখ টাকা। একই বছর ব্যাংকটির পরিচালন লোকসান হয়েছে ২ হাজার ৩৬৫ কোটি ৪৬ লাখ এবং কর-পরবর্তী নিট লোকসান দাঁড়িয়েছে ২ হাজার ৫৬১ কোটি ৬৯ লাখ টাকা। আগের বছরও লোকসানে থাকা এই ব্যাং...
ব্যাংক•২৫ দিন আগে
আগামী দুই বছর কঠিন হবে ইউরোপের জীবন
আগামী দুই বছর কঠিন হবে ইউরোপের জীবন
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবে বিশ্ব জুড়ে বিঘ্ন ঘটছে জ্বালানি সরবরাহে। এর মধ্যে শীত মৌসুমে প্রবেশ করছে ইউরোপ। রেকর্ড সর্বনিম্ন গ্যাস রিজার্ভ নিয়ে শীতে প্রবেশ করছে অঞ্চলটি।এমন পরিস্থিতিতে নতুন করে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল।তার আশঙ্কা, উপসাগরীয় অঞ্চলে যদি আজই শান্তি ফেরে, তবুও আগামী কয়েক মাসে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম বাড়তে পারে।গত বুধবার বার্লিনে একটি আন্তর্জাত...
ইউরোপ•২৭ দিন আগে
সালথার আশ্রয়ণ প্রকল্পে জীর্ণ ঘর, সুপেয় পানির সংকট
সালথার আশ্রয়ণ প্রকল্পে জীর্ণ ঘর, সুপেয় পানির সংকট
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া আশ্রয়ণ প্রকল্প-২-এ জীর্ণ ঘরে দুর্ভোগে দিন কাটছে ৩৫টি পরিবারের। টিনের চাল নষ্ট হয়ে যাওয়ায় বৃষ্টি হলেই পানি পড়ে। এর সঙ্গে রয়েছে নিরাপদ পানির সংকট ও অস্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থা। দীর্ঘদিন ধরে এসব সমস্যায় ভুগলেও স্থায়ী সমাধান না পাওয়ার অভিযোগ বাসিন্দাদের। ২০১২ সালে নির্মিত প্রকল্পটির অধিকাংশ ঘরের টিনের চালে ছিদ্র হয়েছে। বৃষ্টির পানি ঠেকাতে বাসিন্দারা নিজেদের উদ্যোগে চালের ওপর পলিথিন বিছিয়ে ইট দিয়ে চেপে রেখেছেন। ঘরের ভেতরে বালতি, গামলা ও হাঁড়ি-পাতিল পেতে পানি আট...
সারা দেশ•৩০ দিন আগে