Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

রেলপথ

ভারতের শেষ থেকেই শুরু চীনের, রেলের সেই প্রকল্প আজ উঠতে পারে মন্ত্রিসভায়
ভারতের শেষ থেকেই শুরু চীনের, রেলের সেই প্রকল্প আজ উঠতে পারে মন্ত্রিসভায়
একই রেল করিডরে যুক্ত হচ্ছে দুই দেশের অর্থায়ন। ঢাকার সঙ্গে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত রেলপথের সক্ষমতা বাড়াতে ভারতের অর্থায়নে নির্মাণ করা হচ্ছে তৃতীয় ও চতুর্থ লাইন। সেই জয়দেবপুর থেকেই ময়মনসিংহ হয়ে জামালপুর পর্যন্ত আরেকটি রেলপথ নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এ অংশে অর্থায়নের জন্য বেছে নেওয়া হয়েছে চীনকে। তবে দুই অংশের নির্মাণের ধরন এক নয়। ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত রেলপথের সক্ষমতা বাড়াতে একাধিক লাইন নির্মাণের উদ্যোগ থাকলেও জয়দেবপুর থেকে জামালপুর পর্যন্ত বিদ্যমান মিটারগেজ লাইনের সমান্তরালে বসানো হবে...
জাতীয়•১ দিন আগে
মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান
মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান
ঢাকার মেট্রোরেল লাইন-১ প্রকল্পের গুরুত্বপূর্ণ দুটি সিস্টেম প্যাকেজের নকশা প্রণয়ন ও নির্মাণকাজের চুক্তি পেয়েছে ভারতের অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)। জাপানের সুমিতোমো করপোরেশনের সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠানটি রেলপথ নির্মাণ, বিদ্যুৎ সরবরাহ, সিগন্যালিং, টেলিযোগাযোগ ও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর স্থাপনের কাজ করবে। এলঅ্যান্ডটির ঘোষণা অনুযায়ী, চুক্তি দুটিকে তাদের বড় অঙ্কের প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রতিষ্ঠানটির হিসাবে, ৫ হাজার কোটি ভারতীয় রুপির বেশি মূল্যের কাজের এই শ...
জাতীয়•২০ দিন আগে
পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া
পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া
পদ্মার এক পাশে রাজবাড়ী, পাবনা ও সিরাজগঞ্জ। নদী পার হয়ে মানিকগঞ্জ। আবার মানিকগঞ্জের কোল ঘেঁষে যমুনা। এ দুই নদীর জন্য আলাদা দুটি সেতু— দ্বিতীয় পদ্মা সেতু ও দ্বিতীয় যমুনা সেতু তৈরি না করে এক সেতু দিয়েই এই অঞ্চলের বিপুলসংখ্যক মানুষের চাহিদা মেটাতে চায় সরকার। ব্যয় কমানোর জন্যই দুই নদীর ওপর ওয়াই শেপে এক সেতু নির্মাণের ভাবনা। কিন্তু ব্যয় কমাতে গিয়ে সেতু থেকে রেলপথও বাদ দেওয়ার কথা চলছে। রেলপথ বাদ দিলে আটকে যাবে রেল সম্প্রসারণের ভবিষ্যৎ। মানিকগঞ্জকে ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত করার চিন্তা থাকলেও...
জাতীয়•২৪ দিন আগে
রেলপথ আছে, চক্রাকার ট্রেন চালুতে বাধা কোথায়?
রেলপথ আছে, চক্রাকার ট্রেন চালুতে বাধা কোথায়?
ঢাকা, ময়মনসিংহ, জামালপুর, সরিষাবাড়ী, তারাকান্দি, ভূঞাপুর ও টাঙ্গাইল হয়ে আবার ঢাকায় ফেরার মতো রেলপথের সংযোগ রয়েছে। বিদ্যমান রেলপথ ও স্টেশন ব্যবহার করে এই পথে চক্রাকার ট্রেন চালুর সম্ভাবনা থাকলেও উদ্যোগ নেই। সংশ্লিষ্ট করিডরগুলো সমন্বয় করে এমন ট্রেন চালু করা গেলে নতুন করে পুরো রেলপথ নির্মাণ ছাড়াই কয়েকটি জেলার মানুষের যাতায়াতে বিকল্প ব্যবস্থা তৈরি হতে পারে।প্রস্তাবিত রেলপথটি হলো ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, টাঙ্গাইল, ইব্রাহিমাবাদ, ভূঞাপুর, হেমনগর, জগন্নাথগঞ্জ বাজার, তারাকান্দি, সরিষাবাড়ী, জামালপুর, ম...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার
সমতলেই ডানা মেলতে যাচ্ছে উচ্চগতির উড়াল রেলপথ। রাজধানী থেকে চট্টগ্রামের যোগাযোগে দূরত্ব কমাতে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত হতে যাচ্ছে নতুন রেলপথ। এতে শুধু দূরত্বই কমবে না, বদলে যাবে দেশের পণ্য পরিবহন ও যাতায়াতের চিত্র। ঢাকা-কুমিল্লা নতুন এই কর্ড রেলপথ নির্মাণে উড়াল কাঠামো বেছে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ভবিষ্যতে বৈদ্যুতিক ট্রেন চলাচলের সুযোগ রেখেই তৈরি করা হবে রেলপথটি— যেন বিদ্যুৎ ব্যবহার করে ট্রেন চালানো যায়। প্রায় ৮১ কিলোমিটার দীর্ঘ এ রেলপথ ন...
জাতীয়•প্রায় ১ মাস আগে
৪ হাজার কোটি টাকার লাইনে চলে এক ট্রেন
৪ হাজার কোটি টাকার লাইনে চলে এক ট্রেন
দিনে এক ট্রেন। নিয়মিত কোনো মালবাহী ট্রেন নেই। ৯টি স্টেশনের তিনটির কার্যক্রমই শুরু হয়নি। অথচ এ রেলপথ বানাতে খরচ হয়েছে ৪ হাজার ২৬১ কোটি টাকা। মোংলা-বেনাপোল রেলপথ উদ্বোধনের দুই বছর পরের চিত্র এমনই। অথচ মোংলা বন্দরকে জাতীয় রেল নেটওয়ার্কে যুক্ত করে পণ্য পরিবহন সহজ, সাশ্রয়ী ও দ্রুত করতে এ পথ তৈরি করা হয়। যাত্রী পরিবহনে একমাত্র ট্রেনটিও চলছে সীমিত সময়ে। ফলে বিপুল অর্থে গড়ে তোলা অবকাঠামোর বড় অংশই থাকছে অব্যবহৃত। পুরোপুরি শেষ হওয়ার আগে প্রকল্পটির উদ্বোধন হয় ২০২৩ সালের ১ নভেম্বর। বাণিজ্যিকভাবে ট্রেন চলা...
জাতীয়•প্রায় ২ মাস আগে
ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন
ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন
বাংলাদেশ ও ভারতের মধ্যে রেলসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার প্রথম দিন সিদ্ধান্তহীন অবস্থায় শেষ হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকায় রেলভবনে তিন দিনের এই সভা শুরু হয়। দিনব্যাপী চলা সভা শেষ হয়েছে বিকালে। এতে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল, ভারতীয় ঋণে চলমান প্রকল্প, পণ্যবাহী ট্রেন এবং দুই দেশের রেলওয়ের মাঝে দেনা পাওনার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে। তবে, সভায় কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই পক্ষ।রেল মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ইন্ট্রা-গভর্নমেন্ট রেলওয়ে মিটিং (আইজিআরএম) নামে পরিচিত এই বৈঠকটি প্র...
জাতীয়•২ মাস আগে
৩ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল শুরু
৩ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল শুরু
পার্বতীপুর-সান্তাহার রেলপথ প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় সচল হয়েছে ট্রেন চলাচল। আজ শনিবার সকাল পৌনে ৯টার দিকে জয়পুরহাটের পুরানাপৈল এলাকায় চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি কয়েল স্প্রিং বডি ভেঙে যায়। এতে ট্রেনটি সেখানে আটকে যায়। আরও পড়ুন জয়পুরহাটে বরেন্দ্র এক্সপ্রেস বিকল, বন্ধ ট্রেন চলাচল ২২ আগস্ট ২০২৬...
সারা দেশ•৩ মাস আগে
সংকটের মধ্যেও যুক্ত হচ্ছে নতুন ট্রেন
সংকটের মধ্যেও যুক্ত হচ্ছে নতুন ট্রেন
পদ্মা সেতু রেলপথে আগামী ১০ আগস্ট চালু হচ্ছে নতুন যাত্রীবাহী ট্রেন ‘অভিযাত্রী কমিউটার’। এর মধ্য দিয়ে আরেকটি রেল যোগাযোগের সুযোগ তৈরি হচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য। তবে নতুন ট্রেন চালুর আগেই রেলপথের নিরাপত্তা ও পরিচালনা ব্যবস্থা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। গুরুত্বপূর্ণ সিগন্যাল সরঞ্জাম চুরি হয়ে যাওয়ায় মাওয়া, শ্রীনগর ও নিমতলা স্টেশনে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা কার্যত অচল। ফলে আধুনিক প্রযুক্তিনির্ভর এই রেলপথে ট্রেন চালাতে হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে। সরেজমিনে গিয়ে দেখা যায়, পদ্মা সেতু রেল স...
সারা দেশ•৩ মাস আগে
কক্সবাজারের আইকনিক রেলস্টেশন লিজের সম্ভাব্যতা যাচাইয়ে প্রতিমন্ত্রী
কক্সবাজারের আইকনিক রেলস্টেশন লিজের সম্ভাব্যতা যাচাইয়ে প্রতিমন্ত্রী
কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন বেসরকারি খাতে পরিচালনার জন্য লিজ দেওয়া হবে কিনা, তা নিয়ে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার। একই সঙ্গে কক্সবাজারমুখী রেলপথের বিভিন্ন স্টেশনের অবকাঠামো, পরিচালন ব্যবস্থা, নিরাপত্তা, যাত্রীসেবা ও পরিবেশগত বিষয়ও পর্যালোচনা করা হচ্ছে।আজ শনিবার দুপুরে চকরিয়ায় তমা কনস্ট্রাকশনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এসব তথ্য জানান। এর আগে দুই দিনের সফরে তিনি কক্সবাজারমুখী রেলপথের বিভিন্ন স্টেশন...
সারা দেশ•৪ মাস আগে
মেট্রো রেখে মনোরেলে মনোযোগ
মেট্রো রেখে মনোরেলে মনোযোগ
হওয়ার কথা ছয়টি। হয়েছে শুধু একটি। তাও পূর্ণ পথ পাড়ি দিতে পারছে না। সব ঠিক থাকলে আসছে বছর মতিঝিলের মেট্রো পৌঁছাবে কমলাপুর। মেট্রোরেলের অন্যান্য পথের নির্মাণকাজ অনেকটা স্থবির। টুকটাক কাজ হলেও দৃশ্যমান অগ্রগতি কম। সরকারের কাছে গুরুত্ব পাচ্ছে মনোরেল।নগর পরিবহনের বাইবেল বলা হয় কৌশলগত পরিবহন পরিকল্পনাকে (এসটিপি)। দফায় দফায় সংশোধন করে ২০১৫ সালে এই পরিকল্পনা (আরএসটিপি) চূড়ান্ত হয়, যা কার্যকর থাকার কথা ২০৩৫ সাল পর্যন্ত। সেটি আবারও সংশোধন করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। মনোরেলকে অন্তর্ভুক্ত কর...
জাতীয়•৪ মাস আগে
রেলগাড়িটা মাইপা চলে না ঘড়ির কাঁটা
রেলগাড়িটা মাইপা চলে না ঘড়ির কাঁটা
রেলপথকে নিরাপদ, স্বস্তিদায়ক ও সাশ্রয়ী যাতায়াতের মাধ্যম হিসেবে বেছে নেন ময়মনসিংহ অঞ্চলের মানুষ। বিশেষ করে ঢাকা, জামালপুর, নেত্রকোনা ও চট্টগ্রামগামী যাত্রীদের বড় একটি অংশের নির্ভরতা রেলের ওপর। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে সেই নির্ভরতায় জায়গা করে নিয়েছে অনিশ্চয়তা। কোথাও ভেঙে যাচ্ছে রেললাইন, কোথাও লাইনচ্যুত হচ্ছে ট্রেনের বগি, কোথাও মাঝপথে বিকল হয়ে পড়ছে ইঞ্জিন। এক ট্রেনের ইঞ্জিন খুলে আরেক ট্রেনে জুড়ে দেওয়ার ঘটনাও ঘটছে নিয়মিত। ফলে সময়সূচি ভেঙে পড়ছে, বাড়ছে যাত্রীদের দুর্ভোগ।এই দুর্ভোগ যে বিচ্ছিন্ন কোনো...
সারা দেশ•৪ মাস আগে
রেলের চাকা ঘোরে, বাড়ে অনিশ্চয়তা
রেলের চাকা ঘোরে, বাড়ে অনিশ্চয়তা
একের পর এক লাইনচ্যুতি, ইঞ্জিন বিকল, তেলবাহী ট্রেন দুর্ঘটনা, সময়সূচির বিপর্যয়— সব মিলিয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সিলেট-আখাউড়া রেলপথ এখন পরিণত হয়েছে অনিশ্চয়তা ও ঝুঁকির প্রতীকে। গত আট বছরে এই রুটে ঘটেছে অন্তত ১৬টি ছোট-বড় দুর্ঘটনা। চলতি বছরেও একাধিক দুর্ঘটনায় ঘণ্টার পর ঘণ্টা সিলেটের সঙ্গে বিচ্ছিন্ন ছিল সারা দেশের রেল যোগাযোগ।১৭৮ কিলোমিটার দীর্ঘ সিলেট-আখাউড়া রেলপথ সিলেট বিভাগের লাখো মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। একই সঙ্গে দেশের চা শিল্প, পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং পণ্য পরিবহনের গুরুত্বপূর...
সারা দেশ•৪ মাস আগে
পানির নিচে রেললাইন, বন্ধ চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল
পানির নিচে রেললাইন, বন্ধ চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল
টানা বর্ষণে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় রেললাইন তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল। প্রতিদিন এই পথে চার জোড়া ট্রেন চলে— দুই জোড়া চট্টগ্রাম থেকে, দুই জোড়া ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে।নগরের ষোলশহর-জানালিহাট সেকশনের মাঝামাঝি সুন্নিয়া মাদ্রাসা এলাকায় মঙ্গলবার দুপুর থেকেই পানির নিচে চলে যায় রেললাইন।রেলওয়ের জনসংযোগ পরিচালক আনিসুর রহমান জানিয়েছেন, ওই স্থানে প্রায় দুই ফুট পানির নিচে ডুবে আছে লাইন। এর জেরে আজ বুধবার ভোরে ঢাকা থেকে ছাড়া কক্সবাজার এক্স...
চট্টগ্রাম•৪ মাস আগে
ট্রেনের জানালায় কার আক্রোশ
ট্রেনের জানালায় কার আক্রোশ
লোহার ট্র‍্যাক ধরে ছুটে চলেছে গতি। জানালা দিয়ে আসছে মুক্ত বাতাস। মানুষ ঘরে ফিরছে। কেউ বা যাচ্ছে অজানাকে ছুঁতে। এমন এক অলস মুহূর্তে হঠাৎ অন্ধকার ফুঁড়ে ধেয়ে এলো একখণ্ড পাথর। কাচ ভাঙার শব্দ। রক্ত। আর্তনাদ। ব্যস, মুহূর্তেই একটি জীবন চিরতরে অন্ধকারে তলিয়ে গেল। সম্প্রতি বাংলাদেশের রেলপথে এই দৃশ্যটি বড় চেনা হয়ে উঠেছে।রেলওয়ের সাম্প্রতিক তথ্য এক ভয়ানক বাস্তবতার দিকে আঙুল তুলছে। বিগত ১৭ মাসে রেলওয়ে পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে অন্তত ২২৪টি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। অদ্ভুত বিষয় হলো, এই আক্রমণের মূল নিশানা...
কলাম•৪ মাস আগে
সিগন্যালের যন্ত্রাংশ চুরি, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
সিগন্যালের যন্ত্রাংশ চুরি, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা
মাদারীপুরের শিবচরের ঢাকা–ভাঙ্গা রেলপথে রেলওয়ের সিগন্যালিং ব্যবস্থার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও সরঞ্জাম চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। বারবার চুরির ঘটনায় সিগন্যাল ব্যবস্থা অচল হয়ে পড়ায় নিরাপদ ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। দুর্ঘটনা এড়াতে রেলওয়েকর্মীদের জীবনের ঝুঁকি নিয়ে বিকল্প পদ্ধতিতে ট্রেন পরিচালনার দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে ট্রেন চলাচলে বিলম্বের পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার শঙ্কাও বাড়ছে।পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বহুল প্রত্যাশিত ঢাকা–ভাঙ্গা রেলপথ ২০২৩ সালের ১০ অক্টোবর চালু হ...
সারা দেশ•৫ মাস আগে
দর্শনা রেলবন্দরে বাড়ছে পণ্য আমদানি, ফিরেছে কর্মচাঞ্চল্য
দর্শনা রেলবন্দরে বাড়ছে পণ্য আমদানি, ফিরেছে কর্মচাঞ্চল্য
ভারত থেকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে আবারও বেড়েছে পণ্য আমদানি। ফলে দর্শনা রেল ইয়ার্ডে ফিরেছে কর্মচাঞ্চল্য। মালবাহী ট্রেনের সংখ্যা বাড়ায় শ্রমিক, সিঅ্যান্ডএফ এজেন্ট, ট্রাকচালক, পরিবহন শ্রমিক ও বেড়েছে ব্যবসায়ীদের ব্যস্ততা। একই সঙ্গে রাজস্ব আয়ও বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্টরা।ব্যবসায়ীরা জানিয়েছেন, সরকার পরিবর্তনের পর একসময় ডলার সংকট ও এলসি জটিলতার কারণে কমে গিয়েছিল আমদানি। বর্তমানে ব্যাংকগুলোতে চাহিদা অনুযায়ী এলসি অনুমোদন হওয়ায় আবারও সয়াবিন, ভুসি, পাথর, পেঁয়াজ, ভুট্টাসহ স্বাভাবিক হয়েছে...
সারা দেশ•৫ মাস আগে
হরমুজে বাইপাস সড়কের তোড়জোড়
হরমুজে বাইপাস সড়কের তোড়জোড়
হরমুজ প্রণালি ঘেঁষে বাইপাস সড়ক (রেলপথ) নির্মাণে তোড়জোড় শুরু করেছে জিসিসিভুক্ত দেশগুলো। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর প্রণালিটি কার্যত অবরুদ্ধ করে রাখে তেহরান। এতে হরমুজ দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল করতে না পারায় তেল রপ্তানিতে ধসসহ অন্যান্য বাণিজ্যিক ক্ষতির মুখে...
মধ্যপ্রাচ্য•৫ মাস আগে
বিনা টিকিটের স্টেশন!
বিনা টিকিটের স্টেশন!
স্টেশন আছে। ট্রেন থামে। যাত্রীও ওঠে। তবে টিকিট কাটে না কেউ। কাটবেই বা কী করে? এ স্টেশনে রেলওয়ের কোনো কর্মীই নেই! বিনা টিকিটের এ রেলওয়ে স্টেশনের নাম দৌলতগঞ্জ। স্থানীয়রা জানিয়েছেন, লাকসাম-নোয়াখালী রেলপথে এমন ছয়টি বিনা টিকিটের স্টেশন আছে।রেলওয়ে সূত্রে জানা গেছে, লাকসাম থেকে রেলপথে নোয়াখালীর দূরত্ব প...
সারা দেশ•৫ মাস আগে
অপরাধীদের দখলে রেলস্টেশন
অপরাধীদের দখলে রেলস্টেশন
আধুনিক ভবনে সজ্জিত পাবনা রেলওয়ে স্টেশন। ২০১৮ সালে সেখানে প্রায় পৌনে ২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ঈশ্বরদী-ঢালারচর রেলপথ। আপাতদৃষ্টিতে সুন্দর এই স্টেশনের গভীরে ক্ষত আর ক্ষত। জনবল সংকট ও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে স্টেশনের লাখ টাকার সম্পদ। চুরি হচ্ছে বৈদ্যুতিক তার, ফ্যান ও জানালার সরঞ্জাম...
সারা দেশ•৬ মাস আগে