Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

পানির নিচে রেললাইন, বন্ধ চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১৩:৪৯
পানির নিচে রেললাইন, বন্ধ চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল

ডুবে যাওয়া রেললাইন সরেজমিন দেখতে শমসেরপাড়া এলাকায় ছুটে আসেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। ছবি: আগামীর সময়

টানা বর্ষণে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় রেললাইন তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল। প্রতিদিন এই পথে চার জোড়া ট্রেন চলে— দুই জোড়া চট্টগ্রাম থেকে, দুই জোড়া ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে।

নগরের ষোলশহর-জানালিহাট সেকশনের মাঝামাঝি সুন্নিয়া মাদ্রাসা এলাকায় মঙ্গলবার দুপুর থেকেই পানির নিচে চলে যায় রেললাইন।

রেলওয়ের জনসংযোগ পরিচালক আনিসুর রহমান জানিয়েছেন, ওই স্থানে প্রায় দুই ফুট পানির নিচে ডুবে আছে লাইন। এর জেরে আজ বুধবার ভোরে ঢাকা থেকে ছাড়া কক্সবাজার এক্সপ্রেস মাঝপথে চট্টগ্রামে আটকে যায়, কক্সবাজার পৌঁছাতে পারেনি ট্রেনটি। বিকাল চারটায় সেটি ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়বে বলে জানানো হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিকী বলেছেন, ‘লাইনে পানি ওঠার কারণেই ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই ট্রেন চালু করা হবে।’

আরও পড়ুন

১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরও কোমর সমান পানি

০৮ জুলাই ২০২৬

বুধবার সকালে ডুবে যাওয়া রেললাইন সরেজমিন দেখতে শমসেরপাড়া এলাকায় ছুটে আসেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘রেললাইনের কয়েক ফুট ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় ট্রেন চালানো হলে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। দুর্ঘটনা এড়াতেই ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।'

যাত্রীদের ভোগান্তির প্রসঙ্গে প্রতিমন্ত্রী আশ্বস্ত করে বলেছেন, ‘টিকিটের টাকা যাত্রীদের ফিরিয়ে দেওয়া হবে।’

দীর্ঘমেয়াদি সমাধানের ইঙ্গিত দিয়ে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে ভারী বর্ষণেও যেন লাইন আর না ডোবে, সে জন্য রেললাইন পাঁচ ফুট পর্যন্ত উঁচু করার পরিকল্পনা সরকারের রয়েছে।

যাত্রা বাতিলে বিপাকে যাত্রীরা

চট্টগ্রাম স্টেশন থেকে বুধবার সকালে কক্সবাজারের উদ্দেশে ছাড়ার কথা ছিল সৈকত এক্সপ্রেসের। শেষ মুহূর্তে যাত্রা বাতিল হওয়ায় বিপদে পড়েন এই ট্রেনের যাত্রীরা। তাদেরই একজন আহাদ চৌধুরী জানান, তারা ১৩ বন্ধু মিলে কক্সবাজার যাচ্ছিলেন। বাড়ি কক্সবাজারে হলেও সিলেট ভ্রমণ শেষে উদয়ন ট্রেনে চট্টগ্রামে পৌঁছান তারা, এরপর সৈকত এক্সপ্রেসের টিকিট আগেই কাটা ছিল। কিন্তু কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যাত্রা বাতিল হওয়ায় এখন বাসে করে গন্তব্যে ফিরতে হচ্ছে তাদের।

সৈকত এক্সপ্রেস কক্সবাজার থেকে ফিরে বিকালে ‘প্রবাল এক্সপ্রেস’ নামে যে ট্রেনটি ছাড়ার কথা ছিল, তার যাত্রাও এখন অনিশ্চয়তার মুখে।

এই রেলপথে ঢাকা থেকে নিয়মিত চলাচল করে পর্যটক ও কক্সবাজার এক্সপ্রেস নামের দুটি আন্তনগর ট্রেন, যেগুলো চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দিয়ে কক্সবাজারের পথ ধরে। জলাবদ্ধতার কারণে এই দুটি ট্রেনেরও যাত্রা বাতিল ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রামরেলপথট্রেন চলাচলচট্টগ্রাম-কক্সবাজার রেলপথ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা