মাদ্রিদ ডার্বিতে তেতো অনেক অভিজ্ঞতাই আছে জোসে মরিনহোর। ডিয়েগো সিমিওনির সঙ্গে হয়েছে কথার লড়াই। তবে আজকের মাদ্রিদ ডার্বির আগে আতলেতিকো কোচ সিমিওনি জানিয়েছিলেন, মরিনহোর কোচিং দর্শনের ভক্ত তিনি।ম্যাচের আগে তিক্ততা না বাড়িয়ে মরিনহোও প্রশংসায় ভাসালেন সিমিওনিকে। আর্জেন্টাইন সাবেক এই তারকাকে উল্লেখ করলেন ফুটবল মাঠের সহযোদ্ধা হিসেবে,‘ মানুষ অনেক অমূলক কথা বলে ফেলে। কখনো পরিস্থিতির চাপে পড়ে, আবার কখনো কৌশলের অংশ হিসেবে। তবে দিনশেষে পারস্পরিক শ্রদ্ধাটা থেকে যায়... আমরা আবার মাঠের প্রতিদ্বন্দ্বী হতে পারি, ত...