বার্সার বিপক্ষে কোর্তোয়াকে পাচ্ছে না রিয়াল

সংগৃহীত ছবি
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। ফ্লুতে আক্রান্ত হওয়ায় বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না গোলরক্ষক থিবো কোর্তোয়া। সোমবার স্প্যানিশ লিগের দশম রাউন্ডে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
নিজেদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে কোর্তোয়ার না খেলার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। তার পরিবর্তে ক্লাসিকোর স্কোয়াডে জায়গা পেয়েছেন গোলরক্ষক ইলিয়া ভোলোশিন।
কোর্তোয়ার অনুপস্থিতিতে বার্সেলোনার বিপক্ষে রিয়ালের গোলবার সামলানোর কথা ইউক্রেনের গোলরক্ষক আন্দ্রি লুনিনের। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচ খেলেছেন কোর্তোয়া। এ সময়ে ১৪ গোল হজমের বিপরীতে ক্লিনশিট রাখতে পেরেছেন মাত্র দুটি ম্যাচে।
এদিকে লিগে পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই ক্লাসিকোতে নামবে বার্সেলোনা। ৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কাতালান ক্লাবটি। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। দুই দলের লড়াইয়ে কোর্তোয়ার অনুপস্থিতি তাই রিয়ালের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে।



