Agamir Somoy E-Paper
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

লা লিগা

ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সেলোনার পাশে রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১২
শেয়ার করুন:
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সেলোনার পাশে রিয়াল মাদ্রিদ

ভ্যালেন্সিয়ার ঘরের মাঠ মেস্তায়ায় সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগার খেলায় রিয়াল ৩-০ গোলে পরাজিত করেছে স্বাগতিক ভ্যালেন্সিয়াকে। এই দাপুটে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ছুঁয়ে ফেলেছে হোসে মরিনহোর শিষ্যরা।

৪৭ হাজার ৯১৪ জন দর্শকের উপস্থিতিতে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে সফরকারী রিয়াল মাদ্রিদ। ম্যাচের ২৮তম মিনিটে ফ্রেদেরিকো ভালভের্দের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় তারা। কিলিয়ান এমবাপ্পের নেওয়া ফ্রি-কিক ভ্যালেন্সিয়ার রক্ষণ দেয়ালে বাধা পেয়ে ফিরে আসলে ২০ গজ দূর থেকে নিচু জোরালো শটে বল জালে পাঠান রিয়াল অধিনায়ক।

আরও পড়ুন

টটেনহামকে থামাল লিডস

০৭ নভেম্বর ২০২৬

প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ৩৬তম মিনিটে রিয়ালের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন তুর্কি তরুণ আর্দা গুলের। জুড বেলিংহামের কাটব্যাক প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে বক্সে ভেসে উঠলে দারুণ এক ভলিতে আর্দা মৌসুমে নিজের তৃতীয় লা লিগা গোলটি করেন। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মরিনহোর দল।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রাখে রিয়াল মাদ্রিদ। ৭৫তম মিনিটে রিয়ালের হয়ে তৃতীয় ও শেষ গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। আর্দা গুলেরের চমৎকার পাসে বল পেয়ে ভ্যালেন্সিয়া গোলরক্ষককে কাটিয়ে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে বল জালে জড়ান ফরাসি এই ফরওয়ার্ড। এটি চলতি লা লিগা মৌসুমে এমবাপ্পের ১৩তম গোল।

এর কিছুক্ষণ পরই আরও বিপদে পড়ে স্বাগতিকরা। ৭৮তম মিনিটে এমবাপ্পে ফাঁকায় বল পেয়ে একা গোল অভিমুখে এগিয়ে যাওয়ার সময় তাকে মারাত্মকভাবে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভ্যালেন্সিয়া অধিনায়ক হোসে গায়া। 

আরও পড়ুন

তাদের লড়াই বদলে দিয়েছিল ফুটবল

০৮ নভেম্বর ২০২৬

টানা চতুর্থ জয়ের ফলে পয়েন্ট তালিকায় বার্সেলোনার সমান পয়েন্ট অর্জন করলেও কেবল গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ১২ ম্যাচে ৭ম হারের মুখ দেখে পয়েন্ট তালিকার ১৯ নম্বরেই আটকে রইল মেস্তায়ার ক্লাব ভ্যালেন্সিয়া।

উল্লেখ্য, স্প্যানিশ দ্বিতীয় বিভাগের খেলায় গুরুতর চোট পেয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারানো তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগুয়েলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ম্যাচের নবম মিনিটে এক মিনিটের জন্য খেলা স্থগিত রাখা হয় এবং গ্যালারির সমর্থক ও খেলোয়াড়েরা করতালি দিয়ে এই প্রয়াত ফুটবলারকে স্মরণ করেন।


লা লিগাবার্সেলোনারিয়াল মাদ্রিদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    কর্ণফুলী তো গুটিয়েই গেল; ইস্টার্ন প্লাজা, আলপনা প্লাজার কী হাল?

    কর্ণফুলী তো গুটিয়েই গেল; ইস্টার্ন প্লাজা, আলপনা প্লাজার কী হাল?

    রূপপুরের আলোয় স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম

    রূপপুরের আলোয় স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম

    ওই দেখা যায় এভারেস্ট

    ওই দেখা যায় এভারেস্ট

    বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, আহত যুবদলের সাবেক নেতা

    বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, আহত যুবদলের সাবেক নেতা