Agamir Somoy E-Paper
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের সেবায় কাজল
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

জোসে মরিনহো

৬০ মিনিটে ভিএআর ঘুমিয়ে ছিল

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০০:২০
৬০ মিনিটে ভিএআর ঘুমিয়ে ছিল

সংগৃহীত ছবি

ক্যাম্প ন্যুতে এল ক্লাসিকোয় বাজিমাত করেছে রিয়াল মাদ্রিদ। ২-১ গোলে বার্সেলোনাকে হারানোর পর সংবাদ সম্মেলনে কোচ জোসে মরিনহো ছিলেন শান্ত। পর্তুগিজ কোচ এই জয়ে খুশি ছিলেন, এমনকি রেফারিং নিয়েও। তবে ভিএআর নিয়ে ছিলেন ক্ষুব্ধ। তুলে ধরা সংবাদ সম্মেলনের চুম্বক অংশ


জয়টি সম্পর্কে
প্রথমত, এটি একটি দুর্দান্ত ও উঁচুমানের ম্যাচ ছিল। দুটি দলই জয়ের জন্য খেলছিল। আমি নিজের দল নিয়েই বেশি কথা বলতে চাই। ছেলেরা অসাধারণ ম্যাচ খেলেছে। আমরা শান্ত ও সুসংগঠিত ছিলাম। ১-১ স্কোরলাইনেও ধৈর্য হারাইনি। রেফারির জন্য ম্যাচটি দারুণ কেটেছে। তবে ৬০ মিনিটে ভিএআর ঘুমিয়ে ছিল—দিওমান্দের ওপর কানসেলোর ওই চ্যালেঞ্জটি পরিষ্কার লাল কার্ড ছিল। তারপরও সব মিলিয়ে দারুণ ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছি আমরা।

বের্নার্দো সিলভা-লুনিন-ভালভার্দে নিয়ে
আমরা প্রাপ্য জয় পেয়েছি। অবশ্যই আমি সিলভাকে চিনি। কিন্তু কাউকে চেনা আর দলের সঙ্গে সে কীভাবে মিশে যাচ্ছে তা দেখা এক নয়। আমি কখনোই বলব না যে এটিই আমার শুরুর একাদশ বা এটিই আমার মূল দল। স্কোয়াডটি খুবই ভালো, পরিপূর্ণ; খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করছে, খেলার জন্য প্রস্তুত এবং এটাই নিয়ম। আপনারা আমাকে দুটি প্রশ্ন করেছেন, যার একটিও লুনিনের ব্যাপারে ছিল না। কিন্তু আমরা যদি লুনিনের ভুলের কারণে এখানে হেরে যেতাম, তবে প্রথম প্রশ্নটিই তাকে নিয়ে হতো। আমি তাকে কেবল একটি কথাই বলেছি যে সে বেঞ্চে বসার জন্য অনুশীলন করে না। সে দারুণ ম্যাচ খেলেছে। আমাদের বিশ্বের সেরা গোলরক্ষক আছে, কিন্তু কোর্তোয়া খেলেনি বলে আমরা কেউ কেঁদে ভাসাইনি। কঠিন সময়েও দলটি ঐক্যবদ্ধ। এখন এটি আমাদের টানা পঞ্চম জয় ও আরেকটি দারুণ ম্যাচ।
আরেকটি নাম আছে যা আমি বাদ দিতে চাই না। ভালভার্দে ৪০ মিনিটের বেশি সময় ধরে ইনজুরি নিয়ে খেলেছে। সে আহত হয়েছিল, কিন্তু তবুও সে চালিয়ে যেতে চেয়েছে। নিজেকে শেষ সীমা পর্যন্ত ঠেলে দিয়েছে এবং সবকিছু উজাড় করে দিয়েছে।

কামাভিঙ্গাকে বদলি নামানো নিয়ে
কামভিঙ্গা, বাকি সবার মতোই একজন রেগুলার স্টার্টার। তারা সবাই খেলার জন্যই অনুশীলন করে। এরপর কোচকে সিদ্ধান্ত নিতে হয়। অনেক সময় কোচরা পরিবর্তন করতে চান, বেঞ্চের দিকে তাকান, কিন্তু অনেক কোচ কষ্ট পান কারণ তাদের হাতে কোনো বিকল্প থাকে না। তারা নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন না। আর আমার একটি গভীর স্কোয়াড রয়েছে। কামাভিঙ্গা বার্সার মাঠে শুরুতে বেঞ্চে ছিল। ফ্লিক ডি ইয়ংকে মাঠে নামাল, যার অবিশ্বাস্য স্ট্যামিনা রয়েছে। ঠিক আছে, ম্যাচটিতে তরতাজা পায়ের প্রয়োজন ছিল যাতে মার্ক করা যায় এবং পাল্টা আক্রমণ চালানো যায়। তাই নামাই কামাভিঙ্গাকে।

মৌসুমের সেরা ম্যাচ
এটি ছিল সবচেয়ে কঠিন ম্যাচ, সর্বোচ্চ মানের প্রতিপক্ষের বিপক্ষে, যারা লিগে কেবল জিতেই চলেছিল। তবে আমাদের পারফরম্যান্সের বিচারে এটিই সেরা জয়।

ডার্বি হারের পর ড্রেসিংরুমের উন্নতি
সত্যি বলতে, গত কয়েকটি ম্যাচে আমরা অনেক উন্নতি করেছি, এটি অস্বীকার করার উপায় নেই। আমি আতলেতিকো ম্যাচটি নিয়ে আর ঘাঁটতে চাই না। তবে বেতিসের বিপক্ষে ম্যাচে আমরা সবচেয়ে বেশি সুযোগ তৈরি করেছিলাম। আমরা অনেক সুযোগ মিস করেছি, এসপির গোলটি মাত্র এক মিলিমিটারের জন্য বাতিল হয়েছিল। এর মানে এই নয় যে আমরা বড় কোনো বিপর্যয়ে পড়েছিলাম। দল ভালো করছে, সবার মধ্যে চমৎকার সৌহার্দ্য রয়েছে। সাইডলাইনে থাকা সমর্থকরা ভেতরের খেলোয়াড়দের সমর্থন জোগায়। কাজ করার জন্য এটি একটি দারুণ দল। আর এই ধরনের দলগুলোই কঠিন সময়ে এক হয়ে ওঠে।

কুকুরেয়া এবং লামিনে ইয়ামাল
আমাদের দুজন শীর্ষ মানের লেফট-ব্যাক রয়েছে, যা আমাকে রোটেশন করতে সাহায্য করে। কারেরাস বুধবার খেলেছিল, তাই কুকুরেয়া তরতাজা ও মনোযোগী ছিল। সে ইয়ামালের মত একজন দারুণ খেলোয়াড়ের মুখোমুখি হয়েছিল। কিন্তু তারা সতীর্থ আর একে অন্যকে ভালোভাবেই চেনে। আমি সবসময় বলি যে খেলোয়াড়রা কতটা ভালো তা আমি তখনই বুঝতে পারি যখন আমি তাদের আমার সামনে, টাচলাইনে দেখি। টিভিতে দেখলে কিছু না কিছু মিস হয়ে যায়। যখন তারা মাত্র দশ মিটার দূরে থাকে, তখনই আমি তাদের মান বুঝতে পারি। ইয়ামাল খুব ভালো, আর চালাকও । সে কুকুরেয়াকে হলুদ কার্ড দেখানোর জন্য সবকিছু চেষ্টা করেছিল, কিন্তু কুকুরেয়া খুব ভালোভাবেই নিজেকে সামলে নিয়েছে। আর দিওমান্দে- এসপার বা কানসেলোকে খুব একটা সুযোগ দেয়নি। এটি ছিল একটি দুর্দান্ত দলীয় প্রচেষ্টা। তবে কুকুরেয়া দুর্দান্ত এক প্রতিভাবান ছেলের বিপক্ষে অসাধারণ খেলেছে।

কোচের জয় প্রসঙ্গে
না, না। এটি খেলোয়াড়দের জয়। এটি আমাদের জীবন, একজন কোচের জীবন। আর এ কারণেই সপ্তাহে সপ্তাহে কোচদের চাকরি হারাতে হয়। কিন্তু এটাই বাস্তবতা। এই ক্ষেত্রে, আমি অবিশ্বাস্য রকমের খুশি যে বিষয়টি এমন হয়েছে। খেলোয়াড়রা এর যোগ্য। তারা সত্যিই এর যোগ্য। বেঞ্চে বসে সিদ্ধান্ত নেওয়ার চেয়ে মাঠে নেমে খেলা অনেক বেশি কঠিন। আমি তাদের সবার জন্য ভীষণ আনন্দিত। সবার জন্য।


রিয়াল মাদ্রিদজোসে মরিনহোবার্সেলোনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    অটোরিকশা নিয়ে পালাচ্ছে চোর, মসজিদের মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত ২

    অটোরিকশা নিয়ে পালাচ্ছে চোর, মসজিদের মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত ২

    জন্মদিনে সুখবর দিলেন পরীমনি

    জন্মদিনে সুখবর দিলেন পরীমনি