Agamir Somoy E-Paper
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের সেবায় কাজল
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

এল ক্ল্যাসিকো

দর্শকদের আচরণে শাস্তির মুখে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১০
দর্শকদের আচরণে শাস্তির মুখে বার্সেলোনা

ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনা এমনিতেই ব্যাকফুটে। এর মধ্যেই মাঠের দর্শকদের অনাকাঙ্ক্ষিত ও অশোভন আচরণের কারণে শাস্তি পেতে যাচ্ছে কাতালান ক্লাবটি। ম্যাচের প্রধান রেফারি মার্টিনেজ মুনুয়েরা অফিশিয়াল ম্যাচ রিপোর্টে বার্সেলোনা সমর্থকদের অভাব্য আচরণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে উল্লেখ করেছেন।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’র প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার রাতের ক্ল্যাসিকো ম্যাচটিতে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। ম্যাচের ৮৭তম মিনিটে কিলিয়ান এমবাপ্পে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করার পর রিয়াল মাদ্রিদ ফুটবলাররা উত্তর গ্যালারির দিকে জয় উদ্‌যাপন করতে যান। সেই সময় বার্সেলোনা সমর্থকদের একটি অংশ ক্ষুব্ধ হয়ে রিয়াল খেলোয়াড়দের লক্ষ্য করে গ্যালারি থেকে পানির বোতল ও কোকাকোলার ক্যান ছুড়ে মারে।

আরও পড়ুন

কার হাতে উঠছে বর্ষসেরার পুরস্কার?

২৬ অক্টোবর ২০২৬

ম্যাচ শেষে অফিশিয়াল রিপোর্টে রেফারি মার্টিনেজ মুনুয়েরা স্পষ্ট ভাষায় লিখেছেন, ‘ম্যাচের ৮৭তম মিনিটে সফরকারী দল গোল করে উদ্‌যাপন করার সময় গ্যালারির উত্তর অংশ থেকে মাঠের দিকে পানির বোতল এবং কোকা-কোলার ক্যান ছুড়ে মারা হয়। দর্শকদের পোশাক ও তাদের স্লোগান থেকে এটি স্পষ্ট ছিল যে তারা স্বাগতিক দলের সমর্থক। তবে ছুড়ে মারা বস্তুর আঘাতে কোনো ফুটবলার আহত হননি।’

নিরাপত্তা নিশ্চিত করতে মাঠেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছিল জানিয়ে রেফারি রিপোর্টে আরও যোগ করেন, ‘ঘটনার গুরুত্ব বিবেচনা করে আমরা অবিলম্বে নিরাপত্তা প্রোটোকল চালু করি। স্টেডিয়ামের ভেতরে পাবলিক অ্যানাউন্সমেন্টের মাধ্যমে দর্শকদের সতর্ক করা হয়। এর ফলে খেলা ১ মিনিট ২০ সেকেন্ডের জন্য বন্ধ রাখা হয়েছিল। এরপর আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং ম্যাচটি ভালোভাবে শেষ হয়।’

আরও পড়ুন

এল ক্ল্যাসিকো জিতে বার্সাকে ট্রোল করলেন ভিনি

২৬ অক্টোবর ২০২৬

মাঠে কোনো খেলোয়াড় সরাসরি আঘাত না পেলেও নিরাপত্তা প্রোটোকল ভেঙে বস্তু ছুড়ে মারা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) আইন অনুযায়ী বেশ গুরুতর অপরাধ। ফলে বার্সেলোনাকে বড় অঙ্কের আর্থিক জরিমানা কিংবা গ্যালারির নির্দিষ্ট অংশ বন্ধ রাখার মতো শাস্তির মুখে পড়তে হতে পারে বলে স্প্যানিশ সংবাদমাধ্যম ইঙ্গিত দিয়েছে।

এল ক্ল্যাসিকোবার্সেলোনারিয়াল মাদ্রিদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    অটোরিকশা নিয়ে পালাচ্ছে চোর, মসজিদের মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত ২

    অটোরিকশা নিয়ে পালাচ্ছে চোর, মসজিদের মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত ২