Agamir Somoy E-Paper
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের সেবায় কাজল
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

ব্যালন ডি’অরের রাত

কার হাতে উঠছে বর্ষসেরার পুরস্কার?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৮
কার হাতে উঠছে বর্ষসেরার পুরস্কার?

ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ‘ব্যালন ডি’অর’ প্রদানের দিন আজ। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ১২টা থেকে রেড কার্পেটে অনুষ্ঠান শুরু হবে। এরপর দিবাগত রাত ২টা থেকে শুরু হবে মূল অনুষ্ঠান। লন্ডনের এই জমকালো আসরের দিকে এখন নজর গোটা বিশ্বের। পুরস্কার কার হাতে উঠছে, তা নিয়ে বিশ্ব ফুটবলজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা ও তর্ক-বিতর্ক।

অন্যান্যবারের মতো এবার কোনো ফুটবলারের একচ্ছত্র আধিপত্য নেই। ক্লাব ও জাতীয় দলের হয়ে মৌসুমজুড়ে দারুণ পারফর্ম করলেও শীর্ষ পারফরমারদের রেকর্ডও ছোটখাট খামতি রয়েই গেছে। বিশ্বখ্যাত ক্রীড়া মাধ্যম ‘গোল’-এর বিশ্লেষকদের আলোচনায় উঠে এসেছে পুরুষ ও নারী বিভাগের সম্ভাব্য বিজয়ী এবং অন্যান্য ক্যাটাগরির গতিপ্রকৃতি।

আরও পড়ুন

এল ক্ল্যাসিকো জিতে বার্সাকে ট্রোল করলেন ভিনি

২৬ অক্টোবর ২০২৬

এবারের পুরুষ বিভাগের ব্যালন ডি’অর জয়ী কে হবেন—তা নিয়ে কোনো নিশ্চিত বা সুস্পষ্ট ফেভারিট নেই। রোদ্রি স্পেনের হয়ে বিশ্বকাপ জিতলেও ম্যানচেস্টার সিটির হয়ে পুরো মৌসুমে ট্রফি জিততে পারেননি। অন্যদিকে লামিনে ইয়ামাল উদীয়মান তারকা হিসেবে নজর কাড়লেও বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে ব্যর্থ হন। কিলিয়ান এমবাপ্পে ক্লাব ও জাতীয় দলে একক নৈপুণ্যে প্রচুর গোল করলেও বিশ্বকাপ জেতা হয়নি।

সবচেয়ে শক্তিশালী এবং ধারাবাহিক পারফর্ম করেছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। জার্মানির জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে লিগ ও কাপ ডাবল জেতার পাশাপাশি ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মৌসুমে ৭৩টিরও বেশি গোল করেছেন। চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপে চূড়ান্ত সাফল্য না পেলেও একবিংশ শতাব্দীতে এক মৌসুমে কেইনের চেয়ে বেশি গোল করার কীর্তি কেবল আর একজনেরই আছে। বিশ্লেষকদের মতে, ব্যক্তিগত পারফরম্যান্স ও ট্রফির বিচারে কেইনই এবার পুরস্কারটির জন্য সবচেয়ে বড় দাবিদার।

আরও পড়ুন

রিয়ালের হয়ে ১‌০০ গোল স্রেফ একটা পরিসংখ্যান

২৬ অক্টোবর ২০২৬

নারী বিভাগে ট্রফি জয়ের দৌড়ে স্পষ্টভাবেই এগিয়ে রয়েছেন দুইবারের বিজয়ী স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস। ইনজুরি কাটিয়ে ওঠার পর বার্সেলোনাকে ট্রিপল ও কোয়াড্রাপল জেতাতে অনবদ্য ভূমিকা রেখেছেন তিনি। পুতেয়াসের পাশাপাশি তার ক্লাব সতীর্থ পাত্রি গুইজারো এবং আইতানা বোনমতির নামও আলোচনায় রয়েছে। তবে বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের হয়ে সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে পুতেয়াসের হাতেই আবার উঠতে পারে বর্ষসেরার ট্রফি।

অনূর্ধ্ব-২১ বছর বয়সি সেরা তরুণ ফুটবলারের পুরস্কার ‘কোপা ট্রফি’ ক্যাটাগরিতে পুরুষ বিভাগে একক প্রাধান্য ধরে রেখেছেন স্প্যানিশ বিস্ময় বালক লামিনে ইয়ামাল। বার্সেলোনা ও স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ে অবদানের পর এই ট্রফিতে তার বিকল্প কাউকে দেখা যাচ্ছে না। অন্যদিকে নারী বিভাগের কোপা ট্রফির লড়াইয়েও এগিয়ে রয়েছে বার্সেলোনার নতুন প্রতিভা ভিকি লোপেজ ও ক্লারা সেরা জর্দি। নারী ফুটবলে লা মাসিয়ার অসাধারণ একাডেমি পাইপলাইনের ওপর ভিত্তি করে এবারও কাতালানদের ঘরেই এই ট্রফি ওঠার সম্ভাবনা বেশি।

আরও পড়ুন

এক মুহূর্তের ভুলে আমরা হেরে গেলাম

২৬ অক্টোবর ২০২৬

এবারের ব্যালন ডি’অর জেতার জন্য খেলোয়াড় ও ক্লাবগুলো সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচার চালিয়েছে, যাকে সমালোচকেরা অনেকটা রাজনৈতিক প্রচারণার মতো করে দেখছেন। সচরাচর ব্যালন ডি’অর নিয়ে এমনটা দেখা যায় না।  তবে এটি নিয়ে ফুটবলামোদীদের আগ্রহ ও বিতর্ক যে ফুটবলকে আরও বেশি রোমাঞ্চকর করে তুলছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আজ রাতেই লন্ডনের মঞ্চে পর্দা উন্মোচিত হবে এই বছরের শ্রেষ্ঠত্বের।

ব্যালন ডি অর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    অটোরিকশা নিয়ে পালাচ্ছে চোর, মসজিদের মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত ২

    অটোরিকশা নিয়ে পালাচ্ছে চোর, মসজিদের মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত ২