‘আল্লাহ, আমার কাছে কইয়া গেছে রাজশাহী যাইব। সন্ধ্যা ৭টার দিকে রওনা দিছে। রাত ১০টার দিকে ফোন দিছি। কইছে, বাসের জন্য ভাঙ্গায় আছি। এইডাই তার সঙ্গে আমার শেষ কথা। সকালে একজন ফোন দিয়া কয়, তোমার স্বামী আর বেঁচে নেই।’কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত জুয়েল মাদবরের স্ত্রী মৌসুমী আক্তার। আগের রাতেও স্বামীর সঙ্গে কথা হয়েছিল মৌসুমীর। কোথায় যাচ্ছেন, কী কাজে যাচ্ছেন, সবই জানিয়েছিলেন জুয়েল। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে সেই পরিচিত কণ্ঠের বদলে স্ত্রীর কাছে আসে স্বামীর মৃত্যু সংবাদ।এখনো...