Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মহাসড়কে বাজার-অবৈধ যানের স্ট্যান্ড, ত্যক্ত-বিরক্ত স্থানীয়রা

অভয়নগর (যশোর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১৪:৩৭
মহাসড়কে বাজার-অবৈধ যানের স্ট্যান্ড, ত্যক্ত-বিরক্ত স্থানীয়রা

যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরের নওয়াপাড়া অংশে থ্রি-হুইলারের স্ট্যান্ডে জটলা। ছবি: আগামীর সময়

রাস্তার দুপাশে ইজিবাইক, নসিমন, করিমন, ভ্যান ও রিকশার স্ট্যান্ড। দিনরাত জটলা এসব ঘিরে। বাস-ট্রাক যেখানে সেখানে থামিয়ে চলে যাত্রী-পণ্য ওঠানামা। সকালে আবার রাস্তাতেই বসে বাজার। সব মিলিয়ে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার নওয়াপাড়া অংশে যানজট নিত্যদিনের ঘটনা। এই সড়কে নিয়মিত চলাচলকারীরা ত্যক্ত-বিরক্ত। 

উপজেলা প্রশাসন এই রাস্তার ঝামেলা মেটাতে নিয়মিতই করছে সভা। তবে মিলছে না কোনো প্রতিকার।

সরেজমিনে যশোর-খুলনা মহাসড়কের রাজঘাট থেকে নওয়াপাড়া বেঙ্গল রেলক্রসিং পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকাজুড়ে দেখা গেছে চরম বিশৃঙ্খলা। রাস্তার দুই পাশে প্রায় এক কিলোমিটার জুড়ে গড়ে উঠেছে অবৈধ স্ট্যান্ড ও নানা দোকানপাট। অনেকে ব্যবসা প্রতিষ্ঠানের সরঞ্জাম রেখেছেন রাস্তার ওপর। এছাড়া প্রতিদিন সকালে মহাসড়কের ওপরই বসে কাঁচাবাজার।

রাস্তার মাঝে বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানোর দৃশ্যও দেখা গেল সেখানে। স্থানীয়রা জানালেন, ট্রাকগুলোও ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় থেমে থাকে। এসব কারণে সড়কে স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।

‘রাস্তার ওপর কাঁচাবাজার, ইঞ্জিনচালিত যানবাহনের অবৈধ স্ট্যান্ড আর যেখানে-সেখানে ট্রাক দাঁড় করিয়ে মালামাল ওঠানামা করার কারণে পথচারীদের হাঁটার উপায় থাকে না’- বললেন নওয়াপাড়ার ফল ব্যবসায়ী জামাল হোসেন।

‘যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ হওয়া জরুরি। শুনেছি উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে প্রতিমাসে এসব নিয়ে আলোচনা হয়। কিন্তু বাস্তবে কোনো কার্যকরী পদক্ষেপ আমরা দেখি না’- ক্ষোভ ঝাড়লেন তিনি।

নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী মো. সিরাজুল ইসলামের অভিযোগ, ‘নূরবাগে বাসগুলো দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকার কারণে চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটে। রাস্তায় পুলিশ দাঁড়িয়ে থাকলেও অজ্ঞাত কারণে তারা কোনো ব্যবস্থা নেয় না।’

‘সম্প্রতি নূরবাগ মোড়ে অবৈধ স্ট্যান্ডের কারণে এক বৃদ্ধ রাস্তা পার হতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় পড়ে যান এবং পেছন থেকে আসা ট্রাকের চাপায় তিনি মারা যান। এসব এখনই বন্ধ হওয়া জরুরি’- মত তার।

যানজটে সবচেয়ে বিপাকে পড়ছেন জরুরি সেবার রোগীরা, মনে করেন নওয়াপাড়ায় ভাড়ায় চালিত অ্যাম্বুলেন্সের চালক হাসান আরিফ। অভিজ্ঞতা থেকে জানালেন, আশঙ্কাজনক কোনো রোগীকে খুলনা বা যশোরের হাসপাতালে নিতে গেলে নূরবাগ এলাকায় ইজিবাইক ও অটোরিকশার জটলায় আটকা পড়তে হয়। ‘দ্রুত হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়ে এবং রোগীর জীবন চরম ঝুঁকিতে থাকে’- বললেন তিনি।

এ বিষয়ে প্রশাসনের পদক্ষেপ জানতে চাওয়া হয় নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিমের কাছে। তার কথা, ‘রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা যানবাহনের বিরুদ্ধে আমরা নিয়মিত প্রসিকিউশন (মামলা) দাখিল করছি। যানজট নিরসনে এ ব্যাপারে আমাদের অভিযান আরও জোরদার করা হবে।’

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দিপুর আশ্বাস, ‘মহাসড়কের দুই পাশে যারা অবৈধ দোকানপাট বসিয়ে ব্যবসা করছেন, অচিরেই তাদের উচ্ছেদ করে বাজারের ভেতরে বসার ব্যবস্থা করা হবে। এছাড়া রাস্তার ওপর যেসব যানবাহন যত্রতত্র দাঁড়িয়ে থাকে, তাদের বিরুদ্ধেও দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

যশোরঅভয়নগরমহাসড়কযানজটযশোর-খুলনা মহাসড়ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!