দক্ষিণ-পশ্চিমাঞ্চলের
অন্যতম গুরুত্বপূর্ণ যশোর-খুলনা মহাসড়কের প্রায় ৩৮ কিলোমিটার অংশে দীর্ঘদিন ধরেই চলছে
সংস্কার কাজ। গত ৯ বছরে এ সড়কের পেছনে ব্যয় হয়েছে ৫৫৪ কোটি ৫৩ লাখ ৩ হাজার টাকা; কিন্তু
বিপুল ব্যয়ের পরও সড়ক ব্যবহারকারীদের ভাগ্যে জোটেনি স্বস্তি; বরং ধুলো, কাদা, বড় বড়
গর্ত, দীর্ঘ যানজট ও দুর্ঘটনার ঝুঁকিই এখন এ মহাসড়কের নিত্যসঙ্গী।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের
তথ্য অনুযায়ী, ২০১৭ সালে মহাসড়কটি সম্প্রসারণ ও পুনর্নির্মাণের বড় উদ্যোগ নেওয়া হয়।
কয়েক দফা মেয়াদ বাড়িয়ে ২০২৩ সালে প্রকল্পের কাজ শেষ...