Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

গৌরাঙ্গের রসগোল্লার গৌরব ৫৩ বছরের

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ২০:০৭
গৌরাঙ্গের রসগোল্লার গৌরব ৫৩ বছরের

শহর থেকে আনুমানিক ৩০ কিলোমিটার দূরে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ধারে পটিয়ার কমলমুন্সীর হাট। কাঁচাবাজারের ভেতরে কাদা মাখানো পথ মাড়িয়ে যেতে হয়। অপরিসর ছোট্ট একটি কক্ষ। ভাঙাচোরা আসবাবে সাজানো। স্যাঁতসেঁতে মেঝে। অন্ধকার, ধোঁয়ার ঝুলে ছেয়ে গেছে টিনের চাল। এত কালোর মধ্যে শুধু চোখে পড়ছে লাল রঙে লেখা সাইনবোর্ড ‘গৌরাঙ্গ মিষ্টি বিতান’।

অর্থাৎ আধুনিক সাজসজ্জা কিংবা ঝকঝকে পরিষ্কার-পরিচ্ছন্ন এসব বিষয়ে কোনো গুরুত্ব নেই এই দোকানে। শুধু মিষ্টির ‘কোয়ালিটি’ বিবেচনা করে মানুষ ভিড় জমায় এখানে। সে কারণে সুনামের সঙ্গে ব্যবসা করে যাচ্ছে টানা ৫৩ বছর ধরে। সুমিষ্ট স্বাদের সঙ্গে গৌরবময় ঐতিহ্য।

সামনে পাতা মাত্র দুটি টেবিল। আরেক টেবিলে থরে থরে সাজানো প্যাকেট। অর্ডার দেওয়া মিষ্টি। পেছনে চুলা জ্বলছে। চুলায় বড় পাত্র। দুধ জ্বাল দিচ্ছে। চিনির সিরা বানানো হচ্ছে। টাটকা ছানার মোহনীয় ঘ্রাণ। সেই ঘ্রাণ ছড়িয়ে গেছে দেশের গণ্ডি। দূর-দূরান্ত থেকে মানুষ আসে জীর্ণ-শীর্ণ ‘গৌরাঙ্গের দোকানের’ মিষ্টির লোভে। রসে ডোবা রসগোল্লা। এই দোকানের সবচেয়ে আকর্ষণীয় আইটেম।

আজ রবিবার দুপুরে দোকানটিতে গিয়ে দেখা গেল, দেদার বিক্রি হচ্ছে রসগোল্লা। রসমালাই, রসমঞ্জরি, জিলাপি, নিমকি, আমিত্তিও আছে।

দোকানকর্মীরা জানালেন, প্রতিদিন গড়ে অন্তত ৫০ কেজি ছানা দিয়ে কয়েক পদের মিষ্টি তৈরি করা হয়। ছয় কেজি দুধ থেকে এক কেজি ছানা তৈরি করেন। এক কেজি ছানায় তিন কেজি মিষ্টি তৈরি করা হয়। কারিগর আছেন ১০ জন। দোকান মালিক সুমন দাশ নিজেও কারিগর।

সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন পূজা, বাঙালির উৎসব পহেলা বৈশাখ, মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর, দুর্গাপূজা এবং আশপাশের এলাকায় উৎসব-পার্বণে বিক্রি প্রতিদিনের চেয়ে অন্তত দশগুণ বাড়ে। দোকানে বসে খাওয়ার চেয়েও বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসে বেশি। ব্যবসায়ী, শিল্পপতি, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ থেকে মিডিয়া জগতের তারকা এমন অনেকে জীর্ণ-শীর্ণ এই দোকানটিতে বসে মিষ্টি উপভোগ করেছেন।

দামের তালিকা টাঙানো আছে দেওয়ালে। প্রতি কেজি রসগোল্লা ২৮০ টাকা, রসমালাই প্রতি কেজি ৩২০ টাকা, রসমঞ্জরি ৪০০ টাকা। প্রতিদিন শুধু ১০০ কেজি রসগোল্লাই বিক্রি হয়।

তবে বিক্রিবাট্টা নিয়ে কথা বলতে তেমন আগ্রহী নন সুমন দাশ। তার ভাষ্য, ‘পত্রিকায় লিখলে ভ্যাটের লোকজন, প্রশাসনের লোকজন গিয়ে অহেতুক ডিস্টার্ব করেন। মানুষ আমাদের মিষ্টি ভালোবাসে। আমরা মানুষের আস্থা অর্জন করতে পেরেছি এটাই অনেক কিছু। আমরা কোয়ালিটি ধরে রেখেছি। মিষ্টির মধ্যে ক্ষতিকর কিছু মেশাই না। গ্রাহককে টাটকা মিষ্টি দেওয়ার চেষ্টা থাকে সবসময়।’

পটিয়ার কচুয়াই ইউনিয়নের চক্রশালা গ্রামের গৌরাঙ্গ দাশ ১৯৭৩ সালে দোকানটি প্রতিষ্ঠা করেন। গৌরাঙ্গের বাবা সারদা দাশ ছিলেন মিষ্টির কারিগর। তার শিষ্য ছেলে গৌরাঙ্গ। আর গৌরাঙ্গের শিষ্য তার ছেলে সুমন। ১৯৮৩ সালে সারদা দাশ মারা যান। ২০১২ সালে গৌরাঙ্গ মারা যান। এরপর থেকে দোকানের পুরো ভার এখন সুমনের হাতে।

লোকগবেষক শামসুল আরেফীন বললেন, ‘ছোটবেলা থেকেই গৌরাঙ্গের দোকানের মিষ্টির ভক্ত। খুব নামকরা মিষ্টি। এখনো গ্রামে গেলে সেখানে যাই। মিষ্টি কিনে নিয়ে আসি।’

মহাসড়কমিষ্টি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!