বাংলার রসনাবিলাসে মিষ্টির আবেদন চিরন্তন। উৎসব, পারিবারিক আয়োজন কিংবা অতিথি আপ্যায়ন, সবখানেই মিষ্টি যেন আনন্দের অবিচ্ছেদ্য অংশ। আর সেই পরিচিত মিষ্টির জগতেই এবার নতুন এক চমক নিয়ে হাজির হয়েছে গোপালগঞ্জের কাশিয়ানীর ব্যতিক্রমধর্মী ‘ইলিশ পেটি’ মিষ্টি। প্রথম দেখায় যে কেউ একে ইলিশ মাছের পেটি ভেবে ভুল করতে প...