Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় এই দিনে

চকলেট: বিদ্রোহীদের আড্ডা থেকে জমকালো উৎসবে

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১৭:৪২
চকলেট: বিদ্রোহীদের আড্ডা থেকে জমকালো উৎসবে

প্রতীকী ছবি

শিশু থেকে প্রবীণ—সব বয়সের মানুষের প্রিয় চকলেটের রয়েছে হাজার বছরের ইতিহাস। একে নিয়ে আছে বিচিত্র সব ঘটনা ও বিস্ময়কর নানা গল্প। আজ ৭ জুলাই বিশ্ব চকলেট দিবসে পাঠকদের জন্য থাকছে চকলেট নিয়ে রকমারি স্বাদের ১০ তথ্য

১. চকলেটের ইতিহাস ৫ হাজার বছরেরও বেশি পুরোনো
বর্তমান ইকুয়েডরের প্রাচীন মায়ো-চিঞ্চিপে সভ্যতায় প্রায় ৫,৩০০ বছর আগে কোকো ব্যবহার করা হতো। পরে মায়া ও অ্যাজটেক সভ্যতায় কোকো দিয়ে তৈরি গরম পানীয় ছিল অত্যন্ত জনপ্রিয়।

২. ব্রিটেনে প্রথম কোকোকে মনে করা হয়েছিল ভেড়ার বিষ্ঠা!
১৬ শতকে স্পেন থেকে আসা একটি কোকোবোঝাই জাহাজ ব্রিটিশদের হাতে ধরা পড়ে। কোকো বীজ চিনতে না পেরে তারা সেটিকে ভেড়ার বিষ্ঠা ভেবে পুড়িয়ে ফেলেছিল।

৩. চকলেট নিয়ে পোপকে পর্যন্ত সিদ্ধান্ত দিতে হয়েছিল
১৭ শতকে ক্যাথলিক ধর্মযাজকদের মধ্যে বিতর্ক শুরু হয়—উপবাসের দিনে চকলেট খাওয়া যাবে কি না। শেষ পর্যন্ত পোপ সপ্তম আলেকজান্ডার ঘোষণা দেন, চকলেট একটি পানীয়; তাই নির্দিষ্ট পরিস্থিতিতে তা পান করা যাবে।

ব্রিটেনে প্রথম কোকোকে মনে করা হয়েছিল ভেড়ার বিষ্ঠা!৪. একসময় চকলেট ছিল বিদ্রোহীদের আড্ডার সঙ্গী
ইংল্যান্ডে ১৬৬০-এর দশকে চকলেটের দোকান ও কফিহাউস ছিল বুদ্ধিজীবী, রাজনৈতিক চিন্তাবিদ এবং প্রতিবাদী মানুষের মিলনস্থল। রাজা দ্বিতীয় চার্লস এসব আড্ডাকে বিদ্রোহের কেন্দ্র মনে করে বন্ধ করারও চেষ্টা করেছিলেন।

৫. জনপ্রিয় অনেক চকলেটের বয়স প্রায় এক শতাব্দী
ক্যাডবেরির ফ্লেক, ফ্রুট অ্যান্ড নাট, মার্স বার, কিটক্যাট, মাল্টিজার্স, অ্যারো ও স্মার্টিজ—এসব জনপ্রিয় চকলেটের জন্ম ১৯২০ ও ১৯৩০-এর দশকে।

৬. অতিরিক্ত চকলেট ওজন বাড়াতে পারে
বিশেষ করে দুধ চকলেট ও সাদা চকলেটে চিনি ও স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে। অতিরিক্ত খেলে ক্যালোরি বেড়ে ওজন বৃদ্ধি এবং হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে পরিমিত ডার্ক চকলেটে উপকারী অ্যান্টিঅক্সিডেন্টও থাকে। পশ্চিমের নাগরিকদের অবেসিটির সঙ্গে চকলেটের যোগসাজশ খুঁজে পান অনেক বিশেষজ্ঞ।

অতিরিক্ত চকলেট ওজন বাড়াতে পারে।৭. চকলেটের প্রকৃত আবিষ্কারক কে—তা এখনো নিশ্চিত নয়
অনেকে মনে করেন অলমেক সভ্যতা প্রথম কোকো ব্যবহার করেছিল। তবে সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় ইকুয়েডরের মায়ো-চিঞ্চিপে সভ্যতার আরও প্রাচীন কোকো ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। ফলে এ নিয়ে গবেষণা এখনো চলছে।

৮. সাদা চকলেটের জন্ম হয়েছিল চিকিৎসার প্রয়োজনে
১৯৩০-এর দশকে সুইজারল্যান্ডে হাসপাতালে ভর্তি শিশুদের ভিটামিনসমৃদ্ধ দুধ খাওয়াতে কোকো বাটার মেশানো হয়। সেখান থেকেই দুর্ঘটনাবশত সাদা চকলেটের উদ্ভব।

৯. চকলেটকে ঘিরে হয় বিশাল উৎসব
ইতালির পেরুজিয়ার ইউরোচকলেট, ফ্রান্সের সালোঁ দ্য শকোলা, লন্ডনের চকলেট উইক, জার্মানির চকলআর্টসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর লাখো দর্শনার্থীর অংশগ্রহণে চকলেট উৎসব অনুষ্ঠিত হয়।চকলেটকে ঘিরে হয় বিশাল উৎসব।১০. কোকোর রয়েছে অন্তত ১১টি জিনগত বৈচিত্র্য
একসময় কোকোকে তিনটি প্রধান শ্রেণিতে ভাগ করা হলেও আধুনিক জিনগত গবেষণায় অন্তত ১১টি স্বতন্ত্র বৈচিত্র্যের অস্তিত্ব শনাক্ত করা হয়েছে। এসব বৈচিত্র্যের স্বাদ, সুবাস ও উৎপাদন বৈশিষ্ট্য একেক রকম।

সূত্র: বিবিসি, টোয়াক চকলেট, মেডিকেল নিউজ টুডে


চকলেটমিষ্টিকোকোকফি
    শেয়ার করুন:
    Advertisement
    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:২২

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:২১

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:১৫

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:১১

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    ২৪ আগস্ট ২০২৬, ১৭:৪৪

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:৫২

    ‘অর্থনৈতিক যুদ্ধে’ যুক্তরাষ্ট্রের সঙ্গীদের শায়েস্তা করতে কতটা সক্ষম ইরান?

    ‘অর্থনৈতিক যুদ্ধে’ যুক্তরাষ্ট্রের সঙ্গীদের শায়েস্তা করতে কতটা সক্ষম ইরান?

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:০০

    বঙ্গোপসাগরে ১৩ জেলেকে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

    বঙ্গোপসাগরে ১৩ জেলেকে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

    ২৪ আগস্ট ২০২৬, ২২:১০

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ২৪ আগস্ট ২০২৬, ২২:৫৯

    ধর্ষণের শিকার শিশুটির সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষকই

    ধর্ষণের শিকার শিশুটির সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষকই

    ২৪ আগস্ট ২০২৬, ২০:৫৪

    হাইকোর্টের রায়েও বহাল থাকবে হিটুর ফাঁসি, আশা আছিয়ার মায়ের

    হাইকোর্টের রায়েও বহাল থাকবে হিটুর ফাঁসি, আশা আছিয়ার মায়ের

    ২৪ আগস্ট ২০২৬, ২০:১০

    দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে কেনা হচ্ছে দুই কার্গো এলএনজি

    দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে কেনা হচ্ছে দুই কার্গো এলএনজি

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:১৬

    ‘দুজন ইয়াবাখোর নাকি একে একে চারজনকে মারছে, এটা হয়!’

    ‘দুজন ইয়াবাখোর নাকি একে একে চারজনকে মারছে, এটা হয়!’

    ২৪ আগস্ট ২০২৬, ২১:৫৫

    নুসরাত হত্যা: ১৬ আসামির ১০ জনই খালাস যে কারণে

    নুসরাত হত্যা: ১৬ আসামির ১০ জনই খালাস যে কারণে

    ২৪ আগস্ট ২০২৬, ১৮:০৫

    advertiseadvertise