কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই বস্তা ভারতীয় চকোলেট আটক করেছেন স্থানীয়রা। পরে সেগুলো ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপিকর্মীর বিরুদ্ধে। স্থানীয়রা জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার রাতে ভূরুঙ্গামারী সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পাশের গলিতে অটোরিকশাসহ দুই ব্যক্তিকে আটক করে এলাকাবাসী। পরে ওই অটোরিকশায় ভারত থেকে অবৈধভাবে আনা নিম্নমানের ২ বস্তা কিটকাট চকোলেট পাওয়া যায়। আটকের সময় অটোরিকশায় থাকা কাজী মারুফ জানিয়েছেন, এগুলো ভরতীয় চকোলেট, সীমান্ত থেকে বিএনপিকর্মী আরিফের বাড়িতে...