Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

রেসিপি

স্বাদের চকলেট

নাদিয়া নাতাশা
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:৪৬
স্বাদের চকলেট

ব্লুবেরি ফিলিং চকলেট ললিপপ

এক টুকরোতেই জমে উঠুক উদযাপন! ঘরে তৈরি করা সম্ভব মজাদার স্বাদের নানা পদের চকলেট। রেসিপি ও ছবি দিয়েছেন নাদিয়া নাতাশা

ব্লুবেরি ফিলিং চকলেট ললিপপ

উপকরণ: ডার্ক বা কম্পাউন্ড চকলেট ৩০০ গ্রাম, ব্লুবেরি জ্যাম বা ব্লুবেরি ফিলিং আধা কাপ, ললিপপ স্টিক ৮-১০টি এবং সাজানোর জন্য সাদা চকলেট, গোলাপি চকলেট ও গোল্ডেন বল পরিমাণমতো।

প্রণালি: ডাবল বয়লার বা মাইক্রোওয়েভে চকলেট গলিয়ে নিন। তারপর সিলিকন ললিপপ মোল্ডে পাতলা করে চকলেট ব্রাশ করুন। এবার ফ্রিজে রাখুন ৫-১০ মিনিট। এরপর মাঝখানে আধা বা এক চা চামচ ব্লুবেরি ফিলিং দিন। চারপাশে সামান্য জায়গা ফাঁকা রাখুন, যাতে সিল করা যায়। স্টিক বসিয়ে ওপরে আবার গলানো চকলেট ঢেলে পুরোটা ঢেকে দিন। স্প্যাটুলা দিয়ে সমান করে নিয়ে সেট করার জন্য ২০-৩০ মিনিট ফ্রিজে রেখে দিন। শক্ত হয়ে গেলে মোল্ড থেকে বের করুন। শেষ ধাপে সাদা ও গোলাপি গলানো চকলেট দিয়ে ড্রিজল করুন এবং গোল্ডেন বল বা স্প্রিংকলস দিয়ে সাজিয়ে নিন।

চকলেট কোকোনাট ট্রাফলস

উপকরণ: ডার্ক চকলেট ২০০ গ্রাম, ফ্রেশ ক্রিম ১০০ মিলিগ্রাম, মাখন ১ টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স (ঐচ্ছিক) আধা চা চামচ, ডেসিকেটেড কোকোনাট (কোটিংয়ের জন্য) ১ কাপ, পিংক চকলেট (ডেকোরেশনের জন্য, ঐচ্ছিক) পরিমাণমতো।

প্রণালি: চকলেট ছোট ছোট করে কেটে একটি বাটিতে নিন। ফ্রেশ ক্রিম গরম করুন, তবে ফুটাবেন না। চকলেটের ওপর গরম ক্রিম ঢেলে ২ মিনিট রেখে দিন। এরপর মাখন ও ভ্যানিলা দিয়ে ভালোভাবে মিশিয়ে মসৃণ গ্যানাশ তৈরি করে ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে সেট করুন। এবার চামচ বা স্কুপ দিয়ে ছোট ছোট বল বানিয়ে প্রতিটি বল ডেসিকেটেড কোকোনাটে গড়িয়ে কোটিং করুন। চাইলে গলানো পিংক চকলেট দিয়ে ড্রিজল করে সাজিয়ে নিন। ১৫ মিনিট ফ্রিজে রাখুন, তারপর পরিবেশন করুন।

নাটস ডার্ক চকলেট বার

উপকরণ: ডার্ক বা মিল্ক কম্পাউন্ড চকলেট ২৫০ গ্রাম, কাঠবাদাম কুচি আধা কাপ, কাজুবাদাম কুচি (ঐচ্ছিক) সিকি কাপ, পেস্তা (ঐচ্ছিক) ২ টেবিল চামচ, শুকনো ফল (ক্র‍্যানবেরি/কিশমিশ, ঐচ্ছিক) ২ টেবিল চামচ।

প্রণালি: ডাবল বয়লার বা মাইক্রোওয়েভে চকলেট গলিয়ে নিন। একটি ট্রে বা চকলেট মোল্ডে বাটার পেপার বিছিয়ে গলানো চকলেট ঢেলে দিন। ওপর থেকে কুচানো বাদাম ও শুকনো ফল ছড়িয়ে চাপ দিন হালকা করে। এরপর ৩০-৪৫ মিনিট ফ্রিজে রেখে শক্ত করুন। সেট হয়ে গেলে টুকরো টুকরো করে কেটে পরিবেশন করতে পারেন।

পেস্তা কোকোনাট ফিলিং চকলেট

উপকরণ: ডার্ক বা মিল্ক কম্পাউন্ড চকলেট ২৫০ গ্রাম, ডেসিকেটেড কোকোনাট ১ কাপ, কনডেন্সড মিল্ক আধা কাপ, পেস্তা গুঁড়া আধা কাপ, এলাচ গুঁড়া (ঐচ্ছিক) সিকি চা চামচ, গ্রিন ফুড কালার (ঐচ্ছিক) ১-২ ফোঁটা।

প্রণালি: কোকোনাট, কনডেন্সড মিল্ক, পেস্তা গুঁড়া ও এলাচ একসঙ্গে মিশিয়ে নিন। চাইলে গ্রিন ফুড কালারও মেশাতে পারেন। এরপর ফ্রিজে রাখুন ১৫ মিনিট। এদিকে চকলেট শেল তৈরি করার জন্য চকলেট গলিয়ে সিলিকন মোল্ডে একটি পাতলা স্তর দিন এবং ১০ মিনিট ফ্রিজে রাখুন। প্রতিটি মোল্ডে পেস্তার মিশ্রণ ভরে ওপরে সামান্য জায়গা খালি রাখুন। ওপরে আবার গলানো চকলেট দিয়ে ঢেকে সমান করে ফ্রিজে রাখুন ৩০-৪৫ মিনিট। শক্ত হয়ে গেলে মোল্ড থেকে বের করে পরিবেশন করুন।

চকলেটললিপপরেসিপিকোকোনাট ট্রাফলসচকলেট বারপেস্তা কোকোনাট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা