Agamir Somoy E-Paper
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

বাবার চিঠি

ফুটবলটা খেলে যাও, মাঠে আবারও হাসো

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:২৮
ফুটবলটা খেলে যাও, মাঠে আবারও হাসো

সংগৃহীত ছবি

নরওয়ের কাছে হেরে চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন নেইমার জুনিয়র। টুর্নামেন্ট থেকে ব্রাজিলের বিদায়ের পর এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রতিক্রিয়া জানাননি এই সুপারস্টার। তবে এই কঠিন সময়ে ছেলের পাশে দাঁড়িয়েছেন তার বাবা নেইমার সান্তোস সিনিয়র। সোমবার রাতে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ ও আবেগঘন বার্তা পোস্ট করে তিনি ছেলেকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আবারও মাঠে ফেরার অনুরোধ জানিয়েছেন।

চলতি বিশ্বকাপে ইনজুরির কারণে কার্লো আনচেলত্তির দলে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে অল্প সময়ের জন্য মাঠে নামতে পেরেছিলেন নেইমার। নরওয়ের বিপক্ষে শেষ ম্যাচে পেনাল্টি থেকে গোল করলেও দলের বিদায় আটকাতে পারেননি। ম্যাচ শেষে নেইমারকে কাঁদতে দেখা যায়। একইসঙ্গে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়ে বলেন, ‘এখানেই শেষ’।

আরও পড়ুন

নিঃস্ব রিক্ত রাজপুত্রের বিদায়

০৬ জুলাই ২০২৬

৩৪ বছর বয়সী নেইমারকে উদ্দেশ্য করে তার বাবা লিখেছেন, ‘আহ্ বাবা... কী দারুণ এক পথচলা। অনেক চ্যালেঞ্জিং, অনেক বেদনার, কিন্তু ঈশ্বরের অসীম আশীর্বাদপুষ্ট। ফুটবল পায়ে সেই চেনা আনন্দটা আবার খুঁজে নাও। মাঠের হাসিটা ফিরিয়ে আন। আজ তুমি সম্পূর্ণ সুস্থ। ঈশ্বর তোমাকে আবার সুযোগ দিয়েছেন সেই কাজটা করার, যা তুমি ছোটবেলা থেকে ভালোবেসেছ। খেলাটা উপভোগ কর।’

তিনি আরও যোগ করেন, জীবনের কঠিন সিদ্ধান্ত, সমালোচনা বা মানুষের আকাশচুম্বী প্রত্যাশার ভার যেন নেইমার নিজের কাঁধে বয়ে না বেড়ান। সান্তোস সিনিয়র লিখেছেন, ‘ভবিষ্যৎ ঈশ্বরের হাতে। আজ নেওয়া কোনো সিদ্ধান্তই তোমার পুরো গল্পটা নির্ধারণ করে দেয় না। একটা স্বপ্ন এখনো সত্যি হয়নি মানেই সেটা মরে যায়নি। কোনো কঠিন মুহূর্ত গল্পের শেষ টেনে দিতে পারে না। জীবনের শেষ অধ্যায়টা ঈশ্বরই লেখেন।’

আরও পড়ুন

আনচেলত্তির চাকরি থাকছে তো?

০৬ জুলাই ২০২৬

বার্তার শেষাংশে নেইমারের ক্যারিয়ারের পেছনে নিজের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি লিখেছেন, ‘পেছনে তাকালে আমি ট্রফি, গোল বা চুক্তির চেয়ে অনেক অলৌকিক ঘটনা দেখতে পাই। আর সামনে তাকালে আমার বিশ্বাস হয়, বয়স বা পরিস্থিতি যা-ই হোক, সেরাটা এখনো আসা বাকি। ঈশ্বর হয়তো তোমার জন্য এমন কিছু তৈরি করছেন যা তুমি স্বপ্নেও ভাবোনি। আজ পৃথিবীর মানুষ তোমাকে পছন্দ করার অনেক আগে থেকেই ঈশ্বর তোমাকে ভালোবেসেছেন। তোমার জন্য আমি আবারও সব ত্যাগ স্বীকার করতে রাজি আছি, বাবা।’

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি ব্রাজিলিয়ান সমর্থক যখন নেইমারের অশ্রুসিক্ত বিদায়ের বেদনায় স্তব্ধ, তখন বাবার এই আকুল আহ্বান কি ফুটবল রাজপুত্রের মন গলাতে পারবে? নেইমার কি আবারও ব্রাজিলের জার্সিতে সেই চেনা হাসিতে ফিরবেন? উত্তরটা এখন কেবল সময়ের হাতেই।

নেইমারনেইমার সিনিয়র২০২৬ বিশ্বকাপব্রাজিল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    কিছুতেই মন গলছে না জামায়াতের

    কিছুতেই মন গলছে না জামায়াতের

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ফ্রিল্যান্সিং প্রকল্প : একেকজনের পেছনে ১৩৩০০০ টাকা ব্যয় নিয়ে প্রশ্ন

    ফ্রিল্যান্সিং প্রকল্প : একেকজনের পেছনে ১৩৩০০০ টাকা ব্যয় নিয়ে প্রশ্ন

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৬

    হঠাৎ কেন বিটিভির লোগো বদলের সিদ্ধান্ত?

    হঠাৎ কেন বিটিভির লোগো বদলের সিদ্ধান্ত?

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২২

    এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পে-স্কেলের আওতায় আসছেন

    এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পে-স্কেলের আওতায় আসছেন

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    সংকটে পাশে নেই বেসরকারি  বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    সংকটে পাশে নেই বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১

    বিএনপি নেতা, সাবেক বিচারপতি-সেনা কর্মকর্তাসহ জামায়াতে যোগ দিলেন ৬০৫ জন

    বিএনপি নেতা, সাবেক বিচারপতি-সেনা কর্মকর্তাসহ জামায়াতে যোগ দিলেন ৬০৫ জন

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    তুরাগ নদীতে এক্সপ্রেসওয়ের দুই সেতু খুলছে বুধবার

    তুরাগ নদীতে এক্সপ্রেসওয়ের দুই সেতু খুলছে বুধবার

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪১

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮

    advertiseadvertise