Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

মহাবিপর্যয়

আনচেলত্তির চাকরি থাকছে তো?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১০:৪২
আনচেলত্তির চাকরি থাকছে তো?

চার বছর আগে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে ব্রাজিলের বিদায়টাকে অনেকেই দুর্ভাগ্য বলে সান্ত্বনা দিয়েছিলেন। তারও চার বছর আগে বেলজিয়ামের কাছে হারটিতেও ছিল ভাগ্যের একটুখানি দায়। কিন্তু এবার উত্তর আমেরিকা বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে শেষ ১৬ থেকে সেলেসাওদের ছিটকে যাওয়া মোটেও কোনো দুর্ভাগ্য নয়; বরং এটি ব্রাজিলের ফুটবলের জন্য এক চরম ও অনস্বীকার্য বিপর্যয়।

গত বছরের মার্চে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর দলের ভাঙন থামাতে ‘ব্যান্ড-এইড’ হিসেবে আনা হয়েছিল রিয়াল মাদ্রিদের কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তিকে। দায়িত্ব নেওয়ার পর ১৬ ম্যাচের ১০টিতে জিতে বাছাইপর্বের খরা কাটিয়েছিলেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। তবে বিশ্বমঞ্চের আসল পরীক্ষায় এসে দেখা গেল, এই জোড়াতালির দল দিয়ে আর চলছে না।

আরও পড়ুন

ক্যারিয়ারে কতগুলো পেনাল্টি মিস করেছেন গিমারেস?

০৬ জুলাই ২০২৬

ব্রাজিলের ফুটবলে এখন বড় ধরনের ‘সার্জারি’ বা আমূল পরিবর্তন প্রয়োজন। সেটা শুরু করতে সাম্বা ফুটবলের প্রাণ মিডফিল্ড থেকেই। নরওয়ের মতো দলের কাছে মাঝমাঠের দখল হারিয়ে ব্রাজিলের এভাবে ছিটকে যাওয়াটা অবিশ্বাস্য। অথচ ব্রাজিল দল সৃজনশীল মিডফিল্ডার তৈরি করা বন্ধ করে এখন শুধু উইঙ্গার তৈরিতে ব্যস্ত। এই টুর্নামেন্টে আনচেলত্তি যেন কাসেমিরোর কাছে জিম্মি হয়ে পড়েছিলেন।

আন্তর্জাতিক ফুটবল থেকে ১৮ মাস দূরে থাকা কাসেমিরোকে দলে ফিরিয়ে তিনি ডিফেন্সের সুরক্ষা দিতে চেয়েছিলেন ঠিকই, কিন্তু উন্মুক্ত মাঠে কাসেমিরোর ধীরগতি নরওয়েজিয়ানদের জন্য সুযোগের দুয়ার খুলে দেয়। তার ওপর কোয়ার্টারের আগে ইনজুরিতে পড়েন লুকাস পাকেতা। আনচেলত্তির দলে পাকেতার বিকল্প কোনো ক্রিয়েটিভ মিডফিল্ডার ছিলই না। স্কোয়াডে মাত্র পাঁচজন মিডফিল্ডার নিয়ে আসার খেসারত দিতে হয়েছে তাঁকে।

আরও পড়ুন

গাধা কোথাকার, আমার সাথে এসব করিস না

০৬ জুলাই ২০২৬

বাধ্য হয়ে আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে নামানোয় ব্রাজিলের আক্রমণভাগ পুরোপুরি কাউন্টার-অ্যাটাক বা গতিশীল আক্রমণের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, যা নরওয়ের রক্ষণ সহজেই বোতলবন্দি করে ফেলে। সবচেয়ে বড় ভুলটি আনচেলত্তি করেছেন নেইমারকে নিয়ে। চোট কাটিয়ে ফেরা নেইমার যে তার আগের ফর্মের ধারেকাছেও নেই, তা সপ্তাহের পর সপ্তাহ স্পষ্ট ছিল। তবু জনমতের চাপে আনচেলত্তি নেইমারকে দলে নেন। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারকে দেখে মনে হয়েছিল, কোনো দাতব্য ম্যাচ খেলতে নেমেছেন।

নরওয়ের বিপক্ষে মরণপণ লড়াইয়ে নেইমারকে সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে খেলানোয় ভিনিসিয়ুস জুনিয়র এবং এনদ্রিককে উইংয়ে অনেক নিচে নেমে খেলতে হয়েছে, যা তাদের চেনা ছন্দ নষ্ট করে দেয়। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে এক গোল করলেও পুরো ম্যাচে নেইমারের অবদান ছিল হতাশাজনক। উল্টো মেজাজ হারিয়ে লাল কার্ড দেখার হাত থেকে বেঁচে যান তিনি।

আরও পড়ুন

নেইমার বললেন ‘এখানেই শেষ’

০৬ জুলাই ২০২৬

২০১০ সালে নিউ জার্সির এই মেটলাইফ স্টেডিয়ামেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয়েছিল নেইমারের। আজ সেখানেই শেষ হলো এক বর্ণিল কিন্তু ট্র্যাজিক অধ্যায়। ম্যাচ শেষে অশ্রুসিক্ত চোখে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়ে ৩৬ বছর বয়সী নেইমার বলেন, ‘আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি... কিন্তু এখন সব শেষ। যেখানে শুরু করেছিলাম, সেখানেই শেষ করলাম।’

এত বড় বিপর্যয়ের পরও অবশ্য পদত্যাগের কোনো আভাস দেননি কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি মনে করি না, এটা শেষ। এটা আসলে একটা নতুন চক্রের শুরু। আমরা ব্রাজিলের জন্য কঠোর পরিশ্রম করে যাব, নতুন আইডিয়া নিয়ে আসব। ফুটবলে পরাজয়ের স্বাদ মেনে নিয়েই আমাদের সামনে এগোতে হবে।’

আরও পড়ুন

রোনালদো-রিভালদোর ব্রাজিলকেও হারিয়েছিল নরওয়ে

০৬ জুলাই ২০২৬

চুক্তি অনুযায়ী ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের ডাগআউটে থাকার কথা আনচেলত্তির। বিশ্বকাপের মূল পর্বে ওঠা ব্রাজিলের জন্য বেশ সহজ। কারণ, আয়োজক হিসেবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ে সরাসরি খেলবে। তবে প্রশ্ন হচ্ছে, ইউরোপীয় ক্লাব ফুটবলে চুটকিতে ট্রফি জেতানো আনচেলত্তি কি ব্রাজিলের এই বুড়িয়ে যাওয়া দলটাকে খোলনলচে বদলে ফেলার মতো ‘সার্জন’ হতে পারবেন? নাকি ব্রাজিলের সোনালি ট্রফি খরা ঘোচাতে নতুন কোনো দেশি কোচের হাতেই তুলে দেওয়া হবে সেলেসাওদের দায়িত্ব? উত্তরটা সময়ের হাতেই তোলা রইল। 

কার্লো আনচেলত্তিব্রাজিল২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের