- ১২ মিনিট আগে(০২:৪২)
ব্রাজিলের ত্রাতার ভূমিকায় আলিসন
প্রথমার্ধের যোগ করা সময়ে কাউন্টার-অ্যাটাক থেকে মার্টিন ওডেগার্ডের বাঁ পায়ের শট দারুণভাবে ব্লক করেন ব্রাজিল কিপার আলিসন।
- ৩৭ মিনিট আগে(০২:১৭)

ভিনিসিয়ুসকে গোল করতে দেননি ন্যুলান
৪০ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলের প্রচেষ্টা রুখে দেন নরওয়ে কিপার ইয়োরিয়ান ন্যুলান। এর আগে গিমারেসের পেনাল্টি রুখে দিয়েছিলেন এই কিপার।
- এক ঘণ্টা আগে(০২:০৩)
জিকোর পর গিমারেসের পেনাল্টি মিস
- ৪৪ মিনিট আগে(০২:১০)

ব্রাজিলের পেনাল্টি মিস!
১৪ মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলকে এগিয়ে নেওয়ার সুযোগ কাজে লাগাতে পারলেন না ব্রুনো গিমারেস। তার শট বাঁ দিকে ঝাপিয়ে রুখে দেন নরওয়ে কিপার ইয়োরিয়ান ন্যুলান।
এর আগে বক্সে কুনিয়াকে ফাউল করেন নরওয়ে ডিফেন্ডার ক্রিস্কোফার আইয়ের।
প্রথমে পেনাল্টি নিতে গিয়েছিলেন ভিনিসিয়ুস। পরে সিদ্ধান্ত বদলে গিমারেস নেন শট। এই পেনাল্টি মিসের চড়া মূল্য দিতে হয় কিনা ব্রাজিলের, সেটাই দেখার
- এক ঘণ্টা আগে(০২:০৭)
অফসাইডে গোল হলো না নরওয়ের
ম্যাচের তৃতীয় মিনিটেই ব্রাজিলের জাল খুঁজে নিয়েছিলেন পাত্রিক বার্গ। তবে তার আগেই অফসাইড লাইন অতিক্রম করেন বার্গকে বলের জোগান দেওয়া সুরলত। সহকারীর পতাকা উঠে যায় বল জালে জড়ানোর সঙ্গে সঙ্গেই
- এক ঘণ্টা আগে(০১:৫৯)
ভিনি বনাম রায়ারসন
দারুন লড়াই হবে ভিনিসিয়ুস বনাম নরওয়ের রাইটব্যাক রায়ারসনের মধ্যে। ব্রাজিলের উইঙ্গার অসাধারণ ফর্মে আছেন এই বিশ্বকাপে। কিন্তু রায়ারসন সেনেগালের ম্যাচ চোট পেয়েছিলেন। চোট সারিয়ে দলে ফেরা এই রাইটব্যাকের জন্য বড় চ্যালেঞ্জ হবে ভিনিকে সামলানো।
- এক ঘণ্টা আগে(০১:৪৬)

ইউরোপিয়ান আনচেলত্তি কী পারবেন ব্রাজিলের ভাগ্য বদলাতে?
২০০২ বিশ্বকাপের ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারানোর পর থেকে, ব্রাজিল দল বিশ্বকাপের নকআউট পর্বে কোনো ইউরোপীয় প্রতিপক্ষকে হারাতে পারেনি। ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত পাঁচ বিশ্বকাপের ফাইনালের আগেই ব্রাজিলকে বিদায় দিয়েছে পাঁচ ইউরোপীয় দল।
ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি কী পারবেন ব্রাজিলের ভাগ্য ফেরাতে?
ফ্রান্স ১-০ ব্রাজিল (২০০৬ কোয়ার্টার ফাইনাল)
নেদারল্যান্ডস ২-১ ব্রাজিল (২০১০ কোয়ার্টার ফাইনাল)
জার্মানি ৭-১ ব্রাজিল (২০১৪ সেমিফাইনাল)
নেদারল্যান্ডস ৩-০ ব্রাজিল (২০১৪ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ)
বেলজিয়াম ২-১ ব্রাজিল (২০১৮ কোয়ার্টার ফাইনাল)
ক্রোয়েশিয়া ১-১ ব্রাজিল, ৪-২ টাইব্রেকার (২০২২ কোয়ার্টার ফাইনাল)
- ২ ঘণ্টা আগে(০১:১৮)

নিউ জার্সিতে কে হাসবে জয়ের হাসি?
শেষ ষোলতেই দেখা হয়ে যাচ্ছে বিশ্ব ফুটবলের দুই সুপারস্টারের। দুর্দান্ড ফর্মে আছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র ও নরওয়ের আর্লিং হলান্ড।
ভিনিসিয়ুস চার ম্যাচে করেছেন চার গোল। হলান্ড অবশ্য তার চেয়েও বিধ্বংসী রূপে আবির্ভুত হয়েছেন। তার গোল সংখ্যা পাঁচ।
আজ নিউ জার্সিতে খানিক বাদেই মুখোমুখি হচ্ছেন দুই তারকা। কোয়ার্টার ফাইনালের যাওয়ার লড়াইয়ে আজ ব্রাজিল এবং নরওয়ের মধ্যে একটি দলের বিশ্বকাপ যাত্রা থেমে যাবে আজ।
২০০২ বিশ্বকাপ জয়ের পর থেকে ২০২২ পর্যন্ত পাঁচ বিশ্বকাপেই ব্রাজিল আগেভাগে বিদায় নিয়েছে ইউরোপিয়ান প্রতিপক্ষের কাছে নক-আউট পর্বে হেরে। আজও কী সেই ভাগ্য বরণ করতে হবে কার্লো আনচেলত্তির দলকে?
ব্রাজিলের একাদশে নেই নেইমার, ফিরেছেন মার্তিনেল্লি
নেইমার ৯০ মিনিট খেলার মত ফিট-গতকালও সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন কার্লো আনচেলত্তি। তবে তাকে ছাড়াই নরওয়ের বিপক্ষে একাদশ সাজিয়েছেন তিনি। জাপান ম্যাচে বদলি নেমে শেষ দিকে গোল করা গ্যাব্রিয়েল মার্তিনেল্লি জায়গা পেয়েছেন একাদশে।
চোট পাওয়া পাকেতা নেই স্বাভাবিকভাবে। একাদশে ফেরেননি রাফিনিয়াও।
ব্রাজিলের একাদশ
আলিসন; ম্যাগলায়েস, মার্কিনিয়োস, দানিলো, সান্তোস; কাসেমিরো, গিমারেস ; ভিনিসিয়ুস, কুনিয়া, মার্তিনেল্লি; রায়ান।




