Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

খলনায়ক

ক্যারিয়ারে কতগুলো পেনাল্টি মিস করেছেন গিমারেস?

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৯:৫৩
শেয়ার করুন:
ক্যারিয়ারে কতগুলো পেনাল্টি মিস করেছেন গিমারেস?

নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের পর এখন সামাজিক যোগাযোগমাধ্যমে কাঠগড়ায় ব্রুনো গিমারেস। ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন নিউক্যাসল ইউনাইটেডের এই মিডফিল্ডার, যার খেসারত দিতে হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। বেচারা গিমারেসকে সইতে হচ্ছে কঠোর সমালোচনা। চাপে আছেন কার্লো আনচেলত্তিও।

এই পেনাল্টি মিসের পর ফুটবলপ্রেমীদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছে—ব্রুনো গিমারেস তার পুরো ক্যারিয়ারে কয়টি পেনাল্টি নিয়েছেন এবং সফলতার হারই বা কেমন? পরিসংখ্যান বলছে, ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার তার পেশাদার ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মোট ৯টি পেনাল্টি নিয়েছেন। এর মধ্যে ৫টি ম্যাচের নির্ধারিত সময়ে এবং ৪টি টাইব্রেকারে।

আরও পড়ুন

রোনালদো-রিভালদোর ব্রাজিলকেও হারিয়েছিল নরওয়ে

০৬ জুলাই ২০২৬

নরওয়ের বিপক্ষে মিসটি ছিল গিমারেসের ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় পেনাল্টি মিস। বাকি ৭টি পেনাল্টিতে তিনি জালের দেখা পেয়েছেন। কিন্তু তার এই দ্বিতীয় পেনাল্টি মিস ব্রাজিলকে কাঁদাল। একই সঙ্গে প্রশ্ন উঠেছে— মাঠে ভিনিসিয়ুস জুনিয়রের মতো বিশ্বসেরা ফরোয়ার্ড থাকতে কেন একজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে পেনাল্টি নেওয়ার দায়িত্ব দেওয়া হলো?

সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের ব্যাখ্যায় ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘আমরা খেলোয়াড়দের পুরো এক বছরের পেনাল্টির পরিসংখ্যান বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করেছি। আমাদের সেরা পেনাল্টি টেকার নেইমার, এরপর যথাক্রমে ইগর থিয়াগো, রাফিনিয়া, ব্রুনো গিমারেস ও মার্তিনেল্লি। ভিনিসিয়ুসের চেয়ে ব্রুনোর পেনাল্টির রেকর্ড ভালো ছিল। তা ছাড়া, ওই মুহূর্তে আমরা ব্রুনোকে মাঠের সেরা খেলোয়াড় মনে করেছিলাম, তাই ওকেই বেছে নেওয়া হয়।’

আরও পড়ুন

গাধা কোথাকার, আমার সাথে এসব করিস না

০৬ জুলাই ২০২৬

গিমারেসের ক্যারিয়ারের পেনাল্টি তালিকা:

২০১৯ কোপা দো ব্রাজিল: ফ্ল্যামেঙ্গো বনাম অ্যাথলেটিকো-পিআর (টাইব্রেকার) – গোল

২০১৯ কোপা দো ব্রাজিল: অ্যাথলেটিকো-পিআর বনাম গ্রেমিও (টাইব্রেকার) – গোল

২০২০ ফ্রেঞ্চ কাপ: অলিম্পিক লিওঁ বনাম রেড স্টার (টাইব্রেকার) – গোল

২০২১ ফ্রেঞ্চ লিগ ১: অলিম্পিক লিওঁ বনাম লরিয়েন্ট – গোল

২০২৪ এফএ কাপ: ব্ল্যাকবার্ন রোভার্স বনাম নিউক্যাসল (টাইব্রেকার) – গোল

২০২৬ ইংলিশ প্রিমিয়ার লিগ: নিউক্যাসল বনাম লিডস – গোল

২০২৬ এফএ কাপ: বোর্নমাউথ বনাম নিউক্যাসল – মিস

২০২৬ ইংলিশ প্রিমিয়ার লিগ: নিউক্যাসল বনাম ব্রেন্টফোর্ড – গোল

২০২৬ বিশ্বকাপ (শেষ ১৬): ব্রাজিল বনাম নরওয়ে – মিস 

ব্রাজিলনরওয়েপেনাল্টি২০২৬ ফুটবল বিশ্বকাপব্রুনো গিমারেস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি