Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গোপালগঞ্জ

ইলিশের আদলে তৈরি মিষ্টি এখন দেশ জুড়ে জনপ্রিয়

গোপালগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ মে ২০২৬, ২০:৩৩
ইলিশের আদলে তৈরি মিষ্টি এখন দেশ জুড়ে জনপ্রিয়

গ্রাফিকস: আগামীর সময়

বাংলার রসনাবিলাসে মিষ্টির আবেদন চিরন্তন। উৎসব, পারিবারিক আয়োজন কিংবা অতিথি আপ্যায়ন, সবখানেই মিষ্টি যেন আনন্দের অবিচ্ছেদ্য অংশ। আর সেই পরিচিত মিষ্টির জগতেই এবার নতুন এক চমক নিয়ে হাজির হয়েছে গোপালগঞ্জের কাশিয়ানীর ব্যতিক্রমধর্মী ‘ইলিশ পেটি’ মিষ্টি। প্রথম দেখায় যে কেউ একে ইলিশ মাছের পেটি ভেবে ভুল করতে পারেন। তবে মাছের মতো দেখতে হলেও এটি আসলে খাঁটি দুধের তৈরি সুস্বাদু এক বিশেষ মিষ্টি।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি গ্রামের অগ্র সুইটস্ ভিলেজে তৈরি হচ্ছে এই অভিনব মিষ্টি। স্থানীয়ভাবে শুরু হলেও এখন অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে ‘ইলিশ পেটি’। আকৃতির ভিন্নতা আর স্বাদের কারণে খুব অল্প সময়েই এটি হয়ে উঠেছে রসনাবিলাসীদের নতুন আকর্ষণ।

কারখানায় ঢুকতেই চোখে পড়ে বড় বড় কড়াইয়ে দুধ জ্বাল দেওয়ার ব্যস্ততা। ঘণ্টার পর ঘণ্টা ধরে গরুর খাঁটি দুধ জ্বাল দিয়ে তৈরি করা হয় ঘন ক্ষীর। পরে সেই ক্ষীর নির্দিষ্ট মাত্রায় শক্ত হলে সুতা দিয়ে কেটে তৈরি করা হয় ইলিশ মাছের পেটির আদল। বিশেষ করে ডিমওয়ালা ইলিশের পেটির মতো নকশা করায় মিষ্টিটির নাম রাখা হয়েছে ‘ইলিশ পেটি’।

কারখানার কর্মীরা জনিয়েছেন, এই মিষ্টির মূল উপাদান আসে মালিক গিয়াস উদ্দিনের নিজস্ব ডেইরি ফার্ম থেকে। খাঁটি দুধের সঙ্গে পরিমাণমতো চিনি মিশিয়ে দীর্ঘ প্রক্রিয়ায় তৈরি করা হয় ক্ষীর। এরপর দক্ষ কারিগরদের হাতে ধীরে ধীরে ফুটে ওঠে মাছের পেটির অবিকল আকৃতি।

স্থানীয় বাজার ছাড়িয়ে এখন দেশের নানা জেলা থেকে আসছে অনলাইন অর্ডার। প্রতিদিন প্রায় তিন থেকে চার মণ ‘ইলিশ পেটি’ মিষ্টি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। বিশেষ করে ঈদ, পূজা, বিয়ে কিংবা পারিবারিক অনুষ্ঠানে এর চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। সাধারণ মিষ্টির তুলনায় এটি ১০ দিন পর্যন্ত ভালো থাকে বলেও জানান তারা।

মিষ্টির কারখানার উদ্যোক্তা গিয়াস উদ্দিন বলেছেন, চাকরির পেছনে না ছুটে নিজ গ্রামেই কিছু করার স্বপ্ন ছিল তার। সেই ভাবনা থেকেই গড়ে তুলেছেন ডেইরি ফার্ম ও মিষ্টির কারখানা। তার ভাষ্য, ‘খাঁটি দুধ দিয়ে মানসম্মত মিষ্টি তৈরি করাই আমাদের লক্ষ্য।’

অগ্র সুইটস্ ভিলেজে শুধু ‘ইলিশ পেটি’ নয়, তৈরি হয় কাটারি ভোগ, ক্ষীর কদম, আপেল মিষ্টি, প্যারা সন্দেশ ও রসমালাইসহ নানা ধরনের মিষ্টি। তবে নামের অভিনবত্ব আর আকর্ষণীয় উপস্থাপনায় ‘ইলিশ পেটি’ই এখন সবচেয়ে বেশি আলোচনায়।

গ্রামের ছোট্ট এক উদ্যোগ যে সৃজনশীলতা আর স্বাদের জোরে দেশ জুড়ে পরিচিতি পেতে পারে, গোপালগঞ্জের ‘ইলিশ পেটি’ মিষ্টি যেন তারই এক অনন্য উদাহরণ।

ইলিশমিষ্টিগোপালগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!