Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

১৩ কিলোমিটারে চারটি ইউটার্নই ‘মৃত্যুফাঁদ’

মহিউদ্দীন আহমেদ, গজারিয়া (মুন্সীগঞ্জ)
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ২৩:১৩
১৩ কিলোমিটারে চারটি ইউটার্নই ‘মৃত্যুফাঁদ’

ছবি: আগামীর সময়

রাজধানী ঢাকার সঙ্গে দেশের বাণিজ্যিক রাজধানী বন্দর নগরী চট্টগ্রামের সংযোগ রক্ষাকারী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার জুড়ে রয়েছে চারটি ঝুঁকিপূর্ণ ইউটার্ন। প্রতিটি ইউটার্নই যেন একেকটি মরণফাঁদ।

যথাযথ নিয়ম পরিপালন ছাড়া ইউটার্নগুলো অতিক্রম করা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পর্যাপ্ত নজরদারি এবং নিরাপত্তা বিষয়ে সতর্কতামূলক কার্যক্রম না থাকায় গাড়ির চালক, যাত্রী ও পথচারীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু ও পঙ্গুত্ববরণ করছেন। সঙ্গে রয়েছে সম্পদহানির ঝুঁকি।

ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশের লাইফ লাইনখ্যাত এ মহাসড়কের বালুয়াকান্দী, আনারপুরা, ভবেরচর ও বাউশিয়া এলাকার ইউটার্নগুলোয় সড়ক বিভাগের কর্মকর্তাদের সঠিক তদারকি না থাকা এবং সড়কের নিরাপত্তার দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশ সঠিকভাবে দেখভাল না করায় মহাসড়কের ইউটার্ন অংশে ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা। গত ছয় মাসে মহাসড়কের গজারিয়া অংশে প্রায় ৩০টি দুর্ঘটনায় ১৫ জন যাত্রী-পথচারী নিহত ও আহত হয়েছেন অর্ধশতাধিক।

সরেজমিন দেখা যায়, ভবেরচর হাইওয়ে পুলিশের আওতাধীন মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার ১৩
কিলোমিটার অংশে মহাসড়কের মেঘনা সেতুর পূর্ব প্রান্তের বালুয়াকান্দী, আনারপুরা, ভবেরচর ঈদগাহ ও পুরান বাউশিয়া মানা-বে ওয়াটার পার্ক-সংলগ্ন এলাকায় মহাসড়কের মধ্যবর্তী বিভাজন কেটে করা হয়েছে চারটি ইউটার্ন।
ইউটার্ন সংশ্লিষ্ট স্থানে মহাসড়কের বালুয়াকান্দী, ভবেরচর, আনারপুরা ও বাউশিয়া মানা-বে ওয়াটার পার্ক স্থানে সড়ক দুর্ঘটনার হার তুলনামূলক বেশি।

স্থানীয়রা জানিয়েছেন, হাইওয়ে পুলিশের নজরদারি কম থাকায় প্রায়ই এই ইউটার্ন দিয়ে অবাধে ক্ষুদ্রাকারের থ্রি-হুইলার, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, মোটরবাইক, প্রাইভেট কারসহ সাধারণ পথচারী নারী-পুরুষ ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে শিকার হয় দুর্ঘটনার।

সম্প্রতি আনারপুরা এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা ইউটার্ন নেওয়ার সময় দূরপাল্লার বাসের ধাক্কায় অটোরিকশার দুজন যাত্রী নিহত ও অন্য তিন যাত্রী হয়েছেন গুরুতর আহত। তাদের দাবি, এ ইউটার্ন পয়েন্টে নিরাপত্তাকর্মী বা ট্রাফিক পুলিশ নিয়োগ দেওয়া হোক। না হয় বিকল্প ব্যবস্থা হিসেবে ওভারপাস অথবা আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

মহাসড়ক ব্যবহারকারী একাধিক যানবাহনের চালক ও যাত্রীরা জানিয়েছেন, মহাসড়কে নিয়মনীতি না মেনে বেপরোয়া ও দ্রুতগতিতে যানবাহন চলাচল করার কারণে ব্যবহারকারীদের জন্য তা অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ এবং দুর্ভোগের কারণ হয়।মহাসড়কের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকে পুলিশ। কিন্তু পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করার অভিযোগও করেন মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও পথচারীরা।

মহাসড়কে নিষিদ্ধ থ্রি-হুইলারসহ, ট্রাক্টর, নছিমন ও মাহিন্দ্রা জাতীয় যানবাহনের অবাধ চলাচলসহ নানা অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারির দাবিও করেন স্থানীয়রা।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মনির হোসেন বলেছেন, সড়কের রক্ষণাবেক্ষণ ও রাস্তা নির্মাণ করা সড়ক বিভাগের কাজ। আর সড়কের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে হাইওয়ে পুলিশের।

মনির হোসেন দাবি করেছেন, তৈরির সময় প্রতিটি ইউটার্ন পয়েন্টের ডানে-বামে বাড়তি জায়গা রাখা হয়েছে, যাতে গাড়িগুলো নিরাপদে চলাচল করতে পারে এবং লাগিয়ে দেওয়া হয়েছে কিছু জনসচেতনতামূলক স্টিকার। এক্ষেত্রে সবাইকে সচেতন হওয়া উচিত। তাহলে দুর্ঘটনা কিছুটা কমতে পারে।

গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. শাহ কামাল আকন্দ বলেছেন, মহাসড়কের নিরাপত্তায় আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। বিশেষ করে মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, থ্রি-হুইলার গাড়ি চলাচল প্রতিরোধের জন্য আমরা চালকদের সচেতন করেছি। তাদের প্রচার-প্রচারণার মাধ্যমে নিয়ম মেনে মহাসড়কে চলাচলের জন্য করেছি উৎসাহিত। এক্ষেত্রে যেসব গাড়ির চালক মহাসড়কের নিয়ম ভঙ্গ করে, তাদের নিয়মিত মামলা দিয়ে আইনের আওতায় নিয়ে আসার কার্যক্রমও রয়েছে চলমান।

দুর্ঘটনারাজধানীমহাসড়ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!