Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

যেখানে উন্নয়ন থেমে আছে

agamir somoy
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০২:৪০
যেখানে উন্নয়ন থেমে আছে

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর

সিভিল সার্জন, চট্টগ্রাম

দেশ উন্নয়নের মহাসড়কে ছুটছে— এ কথা আমরা প্রতিদিন শুনছি। তবে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের মানুষ বুঝি একটু ভিন্ন পথে হাঁটতে ভালোবাসেন। তারা মহাসড়ক নয়, সাঁকোর ওপর ভরসা করেন। আর সেই সাঁকোর অপর প্রান্তে দাঁড়িয়ে আছে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০ শয্যার মা ও শিশুকল্যাণ কেন্দ্র— উন্নয়নের এক উজ্জ্বল স্মারক, যার কাছে পৌঁছাতে গেলে আগে নিজের জীবন বীমা করে নেওয়া উত্তম।

জেলার স্বাস্থ্য বিভাগের হর্তাকর্তা আপনি। এ কেন্দ্রটি অাপনার অধীনে। যে দেশে মানুষ চাঁদে যাওয়ার স্বপ্ন দেখে, সে দেশে অন্তঃসত্ত্বা মায়েদের এখনো একটি কাঁপাকাঁপি করা সাঁকো পেরিয়ে চিকিৎসা নিতে যেতে হয়। পরকালের পুলসিরাতের কথাই তাদের মনে পড়ে কি না, আল্লাহ মালুম! বিষয়টি নিয়ে হতাশ হওয়ার কিছু নেই; বরং এটিকে আধুনিক চিকিৎসা ও প্রাচীন কসরতের এক অভিনব সমন্বয় বলা যেতে পারে। হাসপাতালে পৌঁছানোর আগেই রোগী যদি সাঁকো পার হতে পারেন, তবে তার শারীরিক সক্ষমতার একটি বড় পরীক্ষাও সম্পন্ন হয়ে যায়।

এখানে উন্নয়ন এসে থেমে গেছে, পরবর্তী অংশে যেতে সাঁকো ব্যবহার করুন

হাসপাতালের ডাক্তার-নার্সদেরও কম কষ্ট হয় না। চাকরির নিয়োগপত্রের সঙ্গে হয়তো তাদের জন্য ‘বাঁশের সাঁকো অতিক্রমের কৌশল’ নামে একটি অতিরিক্ত প্রশিক্ষণ কোর্স থাকলে মন্দ হতো না।

স্থানীয় লোকজন অবশ্য বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্ভাবনী চিন্তাভাবনা করতে পারেন। সাঁকোটিকে জাতীয় ঐতিহ্য ঘোষণা করা যেতে পারে। পর্যটকরা এসে টিকিট কেটে দেখবেন, কীভাবে পাঁচ কোটির হাসপাতাল একটি পাঁচশ টাকার সাঁকোর কাছে জিম্মি! হাসপাতালের সামনে একটি ফলকও বসানো যেতে পারে— ‘এখানে উন্নয়ন এসে থেমে গেছে, পরবর্তী অংশে যেতে সাঁকো ব্যবহার করুন।’

রসিকতা যতই করা হোক, বাস্তবতা মোটেও হাসির নয়। মা ও শিশুকল্যাণ কেন্দ্রের উদ্দেশ্য হলো নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা। সেখানে প্রবেশের পথ যদি ঝুঁকিপূর্ণ হয়, তবে পুরো প্রকল্পের উদ্দেশ্যই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।

সোনাইছড়ির এই হাসপাতাল আজ এক অদ্ভুত প্রতীকে পরিণত হয়েছে। একদিকে চকচকে ভবন, অন্যদিকে কাঁপতে থাকা সাঁকো। হাসপাতালে জনবল অভাবের সেই পৌরাণিক কাহিনি শুনতে শুনতে আমাদের কানে তো আর পশে না। রাষ্ট্র যেন নিজে বলছে, ‘তোমাদের জন্য হাসপাতাল বানিয়েছি। পৌঁছানো ও চিকিৎসা নেওয়া তোমাদের দায়িত্ব।’

 

ইতি

ভুক্তভোগী এক এলাকাবাসী

সিভিলসার্জনমহাসড়কসাঁকোআগামীর চোখ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা