বরাবর
সিভিল সার্জন, চট্টগ্রাম
দেশ উন্নয়নের মহাসড়কে ছুটছে— এ কথা আমরা প্রতিদিন শুনছি। তবে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের মানুষ বুঝি একটু ভিন্ন পথে হাঁটতে ভালোবাসেন। তারা মহাসড়ক নয়, সাঁকোর ওপর ভরসা করেন। আর সেই সাঁকোর অপর প্রান্তে দাঁড়িয়ে আছে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০ শয্যার মা ও শিশুকল্যাণ কেন্দ্র— উন্নয়নের এক উজ্জ্বল স্মারক, যার কাছে পৌঁছাতে গেলে আগে নিজের জীবন বীমা করে নেওয়া উত্তম।
জেলার স্বাস্থ্য বিভাগের হর্তাকর্তা আপনি। এ কেন্দ্রটি অাপনার অধীনে। যে দেশে মানুষ চাঁদে য...