আদালতের অন্তর্বর্তী নির্দেশ, নির্বাচন কমিশনে টানাপড়েন, ২১ জুলাইয়ের কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব-সব মিলিয়ে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। কিন্তু এই সমগ্র সংঘাতের কেন্দ্রে একটি প্রশ্ন ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে- তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে যতই আইনি ও রাজনৈতিক লড়াই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়কে কি সত্যিই তৃণমূল থেকে আলাদা করা সম্ভব?সোমবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন শিবির দাবি করেছে, তাদের গঠিত কমিটিই বৈধ এবং আদালতের অন্তর্বর্তী পর্যবেক্ষণ সেই দাবিকে শক্তিশালী করেছ...