Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

দিল্লিতে হুঁশিয়ারি মমতার

ছয় মাসের মধ্যেই পড়ে যাবে মোদি সরকার

  • ২০২৯-এর জন্য অপেক্ষা নয়, কয়েক মাসের মধ্যেই সরকার পতনের ইঙ্গিত
  • রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই
ইন্দ্রাণী দাশগুপ্ত , দিল্লি থেকে
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ২১:৪১
ছয় মাসের মধ্যেই পড়ে যাবে মোদি সরকার

ছয় মাসও টিকবে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। দিল্লির সাংবাদিক সম্মেলনে গত বুধবার সেই ইঙ্গিতই দিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বিরোধী জোট ‘ইন্ডিয়া’ একজোট হয়ে লড়াই করলে ২০২৯ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আগামী দু-চার মাস কিংবা ছয় মাসের মধ্যে কেন্দ্রের বিজেপি সরকারের পতন হতে পারে।

একই সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে তার কোনো আপত্তি নেই বলেও জানিয়ে দিয়েছেন মমতা। তার বক্তব্য, ব্যক্তিগত নেতৃত্বের প্রশ্নের চেয়ে বিজেপিকে পরাস্ত করার যৌথ লড়াই এখন বিরোধীদের কাছে প্রধান। দিল্লির ‘কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়া’য়  বিরোধী জোটের বৈঠক ও সাংবাদিক সম্মেলনের পর মমতার এই মন্তব্য জাতীয় রাজনীতিতে নতুন করে চর্চা শুরু করেছে। কেন্দ্রীয় সরকারের স্থায়িত্ব নিয়ে সরাসরি প্রশ্ন তোলার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল নিয়েও একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। মমতার দাবি, বাংলায় তৃণমূলকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে। তার অভিযোগ, প্রায় ১৫০টি আসনে তৃণমূলের নির্বাচনী এজেন্টদের মারধর করে বা ভয় দেখিয়ে বুথ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। ওই আসনগুলোয় অবাধে ভোট হলে তৃণমূল জয়ী হতো বলেও দাবি করেছেন তিনি। তার বক্তব্য, নির্বাচন কমিশনের ভূমিকা এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সিদ্ধান্তের ফলেই বিজেপি ওই আসনগুলোয় জয় পেয়েছে।

নির্বাচনের পর পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা নিয়েও সরব হয়েছেন মমতা। তার অভিযোগ, বিজেপি ক্ষমতায় আসার পর তৃণমূলের কর্মী-সমর্থকদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। দলীয় কর্মীদের নিরাপত্তা এবং রাজনৈতিক প্রতিহিংসার প্রশ্নে কেন্দ্রীয় ও রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের প্রসঙ্গেও সরব হয়েছেন মমতা। তার অভিযোগ, দলবদলের পেছনে বিজেপির পরিকল্পনা রয়েছে। সেই রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়াকে (এনসিপিআই) ব্যবহার করা হয়েছে। দলবদল এবং নতুন রাজনৈতিক মঞ্চ তৈরির পেছনে বিজেপির ‘মাস্টারমাইন্ড’ কাজ করছে বলেও দাবি করেছেন তিনি।

তবে মমতার সাংবাদিক সম্মেলনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বার্তা এসেছে বিরোধী জোটের নেতৃত্বের প্রশ্নে। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হলে তার আপত্তি নেই জানিয়ে তিনি কার্যত নেতৃত্বের প্রশ্নে নমনীয় অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। তার বক্তব্য, বিরোধীরা সবাই একসঙ্গে লড়াই করছেন। ফলে কে প্রধানমন্ত্রী হবেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো বিজেপি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা।

বিরোধী জোটের বৈঠকে নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং ইভিএমের পরিবর্তে ব্যালট পেপারে ভোটের দাবিও  উঠে আসে এদিন। বিরোধী শিবিরের অভিযোগ, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। নির্বাচন কমিশন অবশ্য বিরোধীদের অভিযোগের সঙ্গে সহমত নয়।

মমতার বক্তব্যে স্পষ্ট, বিরোধী রাজনীতির পরবর্তী লড়াইকে তিনি শুধু ২০২৯ সালের লোকসভা নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছেন না। বরং কয়েক মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজনৈতিক চাপ বাড়ানোর বার্তা দিয়েছেন। যদিও মোদি সরকারের পতনের সময়সীমা নিয়ে তার এই মন্তব্য রাজনৈতিক পূর্বাভাস এবং এক বিরোধী নেত্রীর দাবি হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।

মোদি সরকারমমতা বন্দ্যোপাধ্যায়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে