Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

হকারদের সমর্থনে রাজপথে নামছেন মমতা

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১৭:৩৫
হকারদের সমর্থনে রাজপথে নামছেন মমতা

ফাইল ছবি

ফুটপাত থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংঘাত আরও তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে হকারদের সমর্থনে বুধবার বিকালে কলকাতার ধর্মতলায় বড় জমায়েতের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। ওই সভায় উপস্থিত থেকে দলের অবস্থান স্পষ্ট করবেন দলের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সাম্প্রতিক সময়ে বিজেপি সরকারের বিভিন্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করার অভিযান ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বহু ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারের দাবি, বিকল্প ব্যবস্থা বা পুনর্বাসনের নিশ্চয়তা ছাড়া উচ্ছেদ অভিযান চালানো হলে তাদের জীবিকা সংকটে পড়বে। সেই প্রশ্নকেই সামনে এনে আন্দোলনের পথে হাঁটছে তৃণমূল।

দলীয় সূত্রে খবর, ধর্মতলার সভাকে শুধু রাজনৈতিক কর্মসূচি হিসেবে নয়, বরং ক্ষুদ্র ব্যবসায়ী ও ফুটপাতের দোকানদারদের স্বার্থ রক্ষার মঞ্চ হিসেবেও তুলে ধরা হচ্ছে। তৃণমূলের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের নামে বহু মানুষের রুজি-রুটির ওপর আঘাত নেমে এসেছে। তাই তাদের পাশে দাঁড়ানো এখন জরুরি।

রাজনৈতিক মহলের মতে, এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন হকারদের প্রতি সমর্থনের বার্তা দেওয়া হচ্ছে, অন্যদিকে সংগঠনের শক্তিও প্রদর্শন করতে চাইছে তৃণমূল। কারণ শহর ও শহরতলির বহু পরিবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হকারি ও ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত।

কলকাতার হকার সংগঠনের সদস্য রবিউল শেখ বলেছেন, ‘আমরা চাই নিয়ম মেনে ব্যবসা করতে। কিন্তু হঠাৎ করে উচ্ছেদ করা হলে পরিবার চালানো কঠিন হয়ে যাবে।’

অন্যদিকে ধর্মতলার ব্যবসায়ী প্রদীপ দের বক্তব্য, ‘শহরে শৃঙ্খলা দরকার, তবে জীবিকার প্রশ্নটাও সমান গুরুত্বপূর্ণ। আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত।’

তৃণমূলের দাবি, মানুষের জীবিকা রক্ষার প্রশ্নে তারা আপস করবে না। তাই ধর্মতলার এই সমাবেশকে ঘিরে রাজনৈতিক আগ্রহও তুঙ্গে। সভা থেকে নতুন কোনো কর্মসূচি বা আন্দোলনের ঘোষণা আসে কি না, সেদিকেই এখন নজর রাজ্য রাজনীতির।

পশ্চিমবঙ্গহকারমমতা বন্দ্যোপাধ্যায়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    বলিভিয়ার জালে আর্জেন্টিনার গোল উৎসব

    বলিভিয়ার জালে আর্জেন্টিনার গোল উৎসব