Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

সংগ্রামের পাহাড় পেরিয়েও পরাজিত ‘বাংলার মেয়ে’

  • মমতা: এক লড়াকু নারীর দীর্ঘ যাত্রা
রুবাইয়া জেসমিন, কলকাতা
agamir somoy
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৫:৫১
সংগ্রামের পাহাড় পেরিয়েও পরাজিত ‘বাংলার মেয়ে’

মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর এক ঐতিহাসিক রাজনৈতিক পালাবদলের সাক্ষী থাকল রাজ্য। দীর্ঘদিনের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি, আর বড় ধাক্কা খেয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, যে মহিলা ভোটব্যাংককে এতদিন তার প্রধান শক্তি হিসেবে দেখা হতো, সে জায়গাতেই বড় ভাঙন দেখা গেছে।

তবে, রাজনীতির ময়দানে হেরে গেলেও তার সংগ্রামকে কখনো অস্বীকার করা যাবে না। কলকাতার এক সাধারণ পরিবার থেকে উঠে আসা মেয়েটি রাজনীতির ময়দানে প্রথম পা রাখার সময় কেউ ভাবেনি, একদিন তিনিই এ রাজ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন। ছাত্রজীবন থেকেই প্রতিবাদ করা ছিল তার স্বভাব। রাস্তায় নেমে আন্দোলন, স্লোগান, লাঠিচার্জ— সবকিছুর মধ্যেই নিজেকে গড়ে তুলেছিলেন তিনি। নব্বইয়ের দশকে আন্দোলনের ময়দানে মাথায় আঘাত লেগে রক্তাক্ত হয়েছিলেন, তবুও পিছু হটেননি। তারপর একের পর এক লড়াই— সিঙ্গুরের মাটি, নন্দীগ্রামের রক্ত, কৃষকের কান্না এ সবকিছুর মধ্য দিয়েই তৈরি হয়েছে তার রাজনৈতিক পরিচয়। অনশন করেছেন দিনের পর দিন, এমনকি রাজপথে বসে থেকেছেন অনড় সংকল্পে। সেই সময়ের প্রতিটি মুহূর্ত যেন তাকে আরও দৃঢ় করে তুলেছে, আরও অনমনীয় করেছে।

এ লড়াইয়ের ফলও মিলেছিল একসময়। ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তখনই তিনি নিজেকে তুলে ধরেছিলেন এক নতুন পরিচয়ে— ‘বাংলার মেয়ে’। এ শব্দবন্ধের সঙ্গে জুড়ে গিয়েছিল বাংলার মানুষের আবেগ। গ্রামবাংলার উঠোন থেকে শহরের অলিগলি, সব জায়গাতেই এই পরিচয় পৌঁছে গিয়েছিল। বিশেষ করে মহিলাদের কাছে তিনি হয়ে উঠেছিলেন ঘরের দিদির মতো এক আশ্রয়, এক ভরসার জায়গা।

সব মিলিয়ে ‘বাংলার মেয়ে’ হয়েও এবং এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস থাকা সত্ত্বেও এবারের নির্বাচনে পরাজয়ের মুখে পড়তে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। সংগ্রামের মধ্য দিয়ে উঠে আসা এই নেত্রী কি আবার ঘুরে দাঁড়াতে পারবেন? নাকি পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূলের ইতিহাস মুছে গিয়ে শুরু হলো এক সম্পূর্ণ নতুন অধ্যায়?

ক্ষমতায় আসার পর মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প, আর্থিক সহায়তা— এসব উদ্যোগ যেন সে সম্পর্ককে আরও মজবুত করেছিল। বহুদিন ধরে মনে করা হতো, রাজ্যের মহিলা ভোট মানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি। কিন্তু সময় সবসময় এক থাকে না। এবারের নির্বাচনের ফল যেন সেই বিশ্বাসকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেই সরে যাওয়া ভোটই এই বড় পরাজয়ের অন্যতম কারণ। মহিলা ভোটের একটি বড় অংশ আর তৃণমূলের সঙ্গে নেই। বরং সেই ভোটের উল্লেখযোগ্য অংশ বিজেপির দিকে ঝুঁকেছে, যার প্রভাব সরাসরি পড়েছে ফলে।

নির্বাচনের আগে বিজেপি মহিলাদের জন্য বেশি আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেয়। পাশাপাশি নারী সুরক্ষা, আইনশৃঙ্খলা এ বিষয়গুলোকেও জোর দিয়ে তুলে ধরা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রতিশ্রুতি এবং প্রচার মহিলাদের একাংশের ওপর প্রভাব ফেলেছে। একই সঙ্গে গত কয়েক বছরে রাজ্যের কিছু ঘটনায় নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই ঘটনাগুলোকেও কেন্দ্র করে বিরোধীরা শাসক দলকে আক্রমণ করে। যদিও এ ইস্যুগুলোর সরাসরি প্রভাব কতটা পড়েছে, তা নিয়ে রয়েছে ভিন্নমতও। তবু নির্বাচনী প্রচারে এগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে মহিলাদের উন্নয়ন ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রে তাদের কাজই সবচেয়ে বেশি। বিভিন্ন প্রকল্পের উদাহরণ তুলে ধরে ব্যাখ্যা করে নিজেদের অবস্থান কিন্তু শেষ পর্যন্ত সেই বার্তা ভোটে কতটা প্রতিফলিত হয়েছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

রাজ্যের মহিলা ভোট মানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি। কিন্তু সময় সবসময় এক থাকে না। এবারের নির্বাচনের ফল যেন সেই বিশ্বাসকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেই সরে যাওয়া ভোটই এই বড় পরাজয়ের অন্যতম কারণ

ভোটদানের পরিসংখ্যান দেখলে দেখা যায়, মহিলাদের অংশগ্রহণ যথেষ্ট ছিল। ফলে এই বিপুলসংখ্যক ভোট কোন দিকে গেল, সেটাই ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে মানুষের প্রত্যাশাও বাড়ে; পূরণে ঘাটতি থাকলে তার প্রভাব পড়ে ভোটে। মনে করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও সামনে এসেছে সেই বাস্তবতা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটা কি শুধুই প্রতিশ্রুতির লড়াই? নাকি দীর্ঘদিনের শাসনের ক্লান্তি? নাকি নিরাপত্তা, জীবনের বাস্তব সমস্যাসহ সব মিলিয়েই বদলে গেল মানুষের মন? প্রশ্ন অনেক, উত্তর এখনো স্পষ্ট নয়।

তবে এই গল্পে আরও একটি দিক আছে, যা উপেক্ষা করা যায় না— মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীর আর মন, দুটোই বহু আঘাতের সাক্ষী। রাজনৈতিক জীবনে বারবার তিনি চোট পেয়েছেন। নন্দীগ্রামে আহত হওয়ার পর হুইলচেয়ারে বসে প্রচার চালানোর দৃশ্য এখনো মানুষের মনে তাজা। আহত শরীর বারবার থেমে যেতে চেয়েছে কিন্তু মন থামেনি। তার মেরুদণ্ডে স্থায়ী লোহার রড বসানো রয়েছে বলেও শোনা যায় লোকমুখে। তবে সত্যিটা হলো— এত আঘাতের পরও লড়াই চালিয়ে যাওয়ার এক অদম্য ইচ্ছাশক্তিই তাকে আলাদা করেছে বরাবর।

সব মিলিয়ে ‘বাংলার মেয়ে’ হয়েও এবং এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস থাকা সত্ত্বেও এবারের নির্বাচনে পরাজয়ের মুখে পড়তে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। সংগ্রামের মধ্য দিয়ে উঠে আসা এই নেত্রী কি আবার ঘুরে দাঁড়াতে পারবেন? নাকি পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূলের ইতিহাস মুছে গিয়ে শুরু হলো এক সম্পূর্ণ নতুন অধ্যায়? পশ্চিমবঙ্গের রাজনীতি আজ সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে ইতিহাস, অন্যদিকে পরিবর্তন। আর মাঝখানে দাঁড়িয়ে আছেন এক লড়াকু নারী। তবে আরও একটি নির্মম বাস্তব— মমতা বন্দ্যোপাধ্যায় আজ আর সেই নব্বইয়ের দশকের মতো আগুনমুখো প্রতিবাদী নারী নন। তিনি এখন সত্তরের কোঠায় (৭১)।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটা কি শুধুই প্রতিশ্রুতির লড়াই? নাকি দীর্ঘদিনের শাসনের ক্লান্তি? নাকি নিরাপত্তা, জীবনের বাস্তব সমস্যাসহ সব মিলিয়েই বদলে গেল মানুষের মন? প্রশ্ন অনেক, উত্তর এখনো স্পষ্ট নয়

আরও যে বিষয়টি উঠে আসছে, তৃণমূলের রাজনীতিতে আজও সবচেয়ে বড় মুখ একটাই— মমতা। দলের ভিত, আন্দোলনের স্মৃতি, জনসংযোগ থেকে শুরু, সবকিছুই যেন তার ব্যক্তিত্বকে কেন্দ্র করে গড়ে উঠেছে। কিন্তু এই দীর্ঘ সময়েও তার সমান ওজনের আর কোনো নেতৃত্ব তৈরি হয়নি, যে একাই লড়াই চালিয়ে যেতে পারে। এ শূন্যতাই আজ দলের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সময়ের কাছে সব প্রশ্ন রেখে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন অপেক্ষায় ‘বাংলার মেয়ে’ কি আবার নিজের গল্প নতুন করে লিখবেন? নাকি ইতিহাস এখানেই বন্ধ করে দেবে তার পুরনো অধ্যায়?

মমতা বন্দ্যোপাধ্যায়পশ্চিমবঙ্গবিধানসভা নির্বাচন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    বলিভিয়ার জালে আর্জেন্টিনার গোল উৎসব

    বলিভিয়ার জালে আর্জেন্টিনার গোল উৎসব