Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

২১ জুলাইয়ের মঞ্চ নিয়ে টানাপড়েন, বিজেপির কটাক্ষের মাঝেই অনড় মমতা

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১৭:২৫
২১ জুলাইয়ের মঞ্চ নিয়ে টানাপড়েন, বিজেপির কটাক্ষের মাঝেই অনড় মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়

একুশে জুলাইয়ের শহীদ দিবসকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। ধর্মতলার ভিক্টোরিয়া হাউজের সামনে সমাবেশের অনুমতি না দিয়ে বিকল্প স্থান নিয়ে রাজ্যের অবস্থান জানতে চেয়েছেন কলকাতা হাইকোর্ট। এদিকে কর্মসূচির স্থান নিয়ে অনিশ্চয়তার মধ্যেই তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তবে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্থান নিয়ে জটিলতা থাকলেও শহীদ দিবসের কর্মসূচি কোনোভাবেই বন্ধ হবে না।

বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানিতে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, ধর্মতলা চত্বরে এরই মধ্যে অন্য রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছে। ফলে একই এলাকায় আরও একটি বড় সমাবেশ হলে আইনশৃঙ্খলা ও যান চলাচল নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে। সে কারণে ওই স্থানে তৃণমূলের কর্মসূচির অনুমতি দেওয়া সম্ভব নয়।

শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল কালীঘাট শিবিরকে হাজরা মোড়ে কর্মসূচি করার প্রস্তাব দেন। পাল্টা তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডোরিনা ক্রসিং, এসপ্ল্যানেড পূর্ব এবং বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে সমাবেশের সম্ভাব্য স্থান হিসেবে উল্লেখ করেন। এরপর আদালত রাজ্যকে আরও একটি বিকল্প স্থান বিবেচনার সুযোগ রেখে এ বিষয়ে নির্দিষ্ট অবস্থান জানাতে নির্দেশ দেয়।

এদিকে একই দিনে ইকো পার্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ তৃণমূলকে কটাক্ষ করে বললেন, ‘দম থাকলে ব্রিগেডে যান। কর্মী থাকলে ব্রিগেড ভরিয়ে দেখান।’

তবে তৃণমূলের দাবি, ২১ জুলাই তাদের কাছে শুধু রাজনৈতিক সমাবেশ নয়, দলের ইতিহাস ও আবেগের প্রতীক। ১৯৯৩ সালে মহাকরণ অভিযানের সময় পুলিশের গুলিতে নিহত ১৩ কর্মীর স্মরণে প্রতিবছর এই শহীদ দিবস পালন করে দল। দীর্ঘদিন ধরেই ধর্মতলাই এই কর্মসূচির প্রধান কেন্দ্র।

এ বছর একই স্থানের জন্য একাধিক পক্ষ আবেদন করায় জটিলতা তৈরি হয়েছে। কংগ্রেস শহীদ মিনার এলাকায় কর্মসূচির অনুমতি পেয়েছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল গোষ্ঠী গান্ধীমূর্তির পাদদেশে সভার অনুমোদন পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে ব্রিগেডে সভা করার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানা গেছে। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

স্থান নিয়ে অনিশ্চয়তার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন, শহীদ দিবস পালন বন্ধ হবে না। প্রয়োজনে ছোট পরিসরে বা বিকল্প উপায়ে হলেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। এর আগেও তিনি ইঙ্গিত দিয়েছিলেন, পরিস্থিতি বাধ্য করলে রিকশায় করেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত তিনি।

ফলে আদালতের নির্দেশ, প্রশাসনের পরবর্তী অবস্থান এবং শেষ পর্যন্ত ২১ জুলাইয়ের কর্মসূচি কোথায় অনুষ্ঠিত হবে—সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

পশ্চিমবঙ্গতৃণমূল কংগ্রেসমমতা বন্দ্যোপাধ্যায়বিজেপি২১ জুলাই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise