তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে এবার মোটরযান আইন লঙ্ঘনের অভিযোগ তুলে কালীঘাট থানায় লিখিত অভিযোগ জমা পড়ল। অভিযোগকারী রাজীব সরকারের দাবি, অভিষেকের গাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদের যেভাবে চলন্ত অবস্থায় গাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে বা ঝুলে থাকতে দেখা যায়, তা শুধু ঝুঁকিপূর্ণই নয়, আইনেরও পরিপন্থী।অভিযোগপত্রে বলা হয়েছে, এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তারক্ষীদের জীবনকে বিপদের মুখে ফেলার পাশাপাশি রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ...