Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

বিদেশে চিকিৎসার অনুমতি মিলল না অভিষেকের

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১৭:০৩
বিদেশে চিকিৎসার অনুমতি মিলল না অভিষেকের

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি : আগামীর সময়

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে চোখের চিকিৎসার জন্য যে অনুমতি চেয়েছিলেন, কলকাতা হাইকোর্ট তা খারিজ করে দিয়েছে। বুধবার মামলার শুনানির সময় আদালত অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেয়,বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা যাচাই করার আগে রাজ্যের সরকারি এসএসকেএম হাসপাতালের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের মতামত জানা অত্যন্ত জরুরি।

আদালতের সুনির্দিষ্ট নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে সশরীরে উপস্থিত হয়ে চক্ষু বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি বিশেষ মেডিক্যাল বোর্ডের কাছে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। আর এই বোর্ড তার চোখের বর্তমান অবস্থা খতিয়ে দেখে একটি বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দেবে।

সেই রিপোর্টে চিকিৎসকদের স্পষ্টভাবে জানাতে হবে, প্রয়োজনীয় উন্নত চিকিৎসা ব্যবস্থা ভারতে সম্ভব কি না। ফলে এই রিপোর্টের ওপর ভিত্তি করেই আদালত বিদেশে চিকিৎসার আবেদন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

অন্যদিকে শুনানির সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আইনজীবী আদালতকে জানান, তার মক্কেল দীর্ঘদিন ধরেই বিদেশে একটি নির্দিষ্ট কেন্দ্রে চোখের চিকিৎসা করাচ্ছেন। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই তিনি আগের চিকিৎসকদের পরামর্শ নিতে চান।

তবে আদালতের পর্যবেক্ষণ হলো, চিকিৎসার প্রয়োজনীয়তা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু দেশের ভেতরে উন্নত চিকিৎসার সুযোগ থাকলে আগে সেই সম্ভাবনা যাচাই করে দেখা উচিত। যদিও আইনজীবী দাবি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেও বিভিন্ন সময়ে চিকিৎসার জন্য বিদেশ গিয়েছেন।

এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে বিদেশযাত্রার তীব্র বিরোধিতা করা হয়। সরকারি আইনজীবীর যুক্তি, অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক বিচারাধীন মামলার সঙ্গে যুক্ত। যেগুলোর বর্তমানে তদন্ত প্রক্রিয়া চলছে। এই পরিস্থিতিতে বিদেশে যাওয়ার অনুমতি দিলে তদন্তের কাজে বিঘ্ন হবে।

আদালতও জানিয়েছে, বিচারাধীন মামলাগুলোর গুরুত্ব বিবেচনা করেই আপাতত বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া সম্ভব নয়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়তৃণমূল কংগ্রেসপশ্চিমবঙ্গ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!