Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

মিছিলে উত্তেজনার পর পুলিশের ভূমিকা নিয়ে মমতার ক্ষোভ

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০২:২৪
মিছিলে উত্তেজনার পর পুলিশের ভূমিকা নিয়ে মমতার ক্ষোভ

ভারতীয় জনতা পার্টির সমর্থকদের সঙ্গে তৃণমূলের কর্মীদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

কলকাতার বালিগঞ্জ থেকে হাজরা মোড় পর্যন্ত তৃণমূল কংগ্রেসের একটি মিছিলকে কেন্দ্র করে বুধবার ছড়িয়ে পড়ে উত্তেজনা। দলটির অভিযোগ, মিছিল চলাকালে তাদের কর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির মতো ঘটনা ঘটিয়েছে ভারতীয় জনতা পার্টির সমর্থকরা। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশ অনুযায়ী অনুমোদিত কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলে আবারও হাইকোর্টের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

বারুইপুরে এক মুসলিম কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদ এবং বিচারের দাবিতে এ মিছিলের আয়োজন করা হয়। শুরুতে পুলিশ অনুমতি না দেওয়ায় তৃণমূলের কালীঘাট শাখা কলকাতা হাইকোর্টে আবেদন করে। পরে আদালত শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দেয়।

আদালতের নির্দেশ অনুযায়ী বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হয়ে হাজরা মোড়ে মিছিল শেষ হওয়ার কথা ছিল। অংশগ্রহণকারীর সংখ্যা ও সময়সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছিল। তবে কর্মসূচি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের দাবি, ভারতীয় জনতা পার্টির সমর্থকেরা মিছিল লক্ষ্য করে উসকানিমূলক স্লোগান দেন এবং কয়েকজন কর্মীর ওপর হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে থাকা পুলিশকে হিমশিম খেতে হয়।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। তার দাবি, বিরোধী মতের কর্মসূচি বাধাগ্রস্ত করতে কার্যত নীরব দর্শকের ভূমিকা নিয়েছে প্রশাসন। তিনি আরও অভিযোগ করেন, ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক দুর্বলতা রয়েছে। তাই বহিরাগতদের এনে অশান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছে এবং এসবই ঘটেছে পুলিশের উপস্থিতিতে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আদালতের নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব পুলিশের হলেও তারা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেনি। আদালত অবমাননার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমরা আইন মেনে অনুমতি নিয়ে কর্মসূচি করেছি। কিন্তু নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সম্পূর্ণ ব্যর্থ।’

তৃণমূলের নেত্রীর দাবি, দিনের শুরু থেকেই কালীঘাট ও বালিগঞ্জ এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করা হয়। তার অভিযোগ, সকাল থেকে মোটরসাইকেল শোভাযাত্রা করে ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়েছে। অনেক মোটরসাইকেল আরোহীর মাথায় নিরাপত্তা হেলমেট না থাকলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

আহত কয়েকজন তৃণমূল কর্মী ও সমর্থকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে দলীয় একাধিক সূত্র । তাদের হাসপাতালে নেওয়ার উদ্যোগের সময়ও পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ধর্মীয় স্লোগান ব্যবহার করে রাজনৈতিক বিভাজন তৈরির চেষ্টা চলছে।

ভারতমমতা বন্দ্যোপাধ্যায়তৃণমূল কংগ্রেস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise