কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী
করপোরেট ডেস্ক

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল বুধবার ব্যাংক প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিবিএ সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ এবং স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন।
শুভেচ্ছা বক্তব্য দেন অফিসার কল্যাণ সমিতির প্রধান সমন্বয়ক মো. জাহিদ হোসেন ও বিকেবি অফিসার কল্যাণ সমিতির আহ্বায়ক সৈয়দ লিয়াকত হোসেন। দ্বিতীয় পর্বে ঢাকা ইউনিট কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন মো. সাহাবুদ্দিন আহমেদ, মো. শফিউদ্দিন আহমেদ, মো. সিরাজুল ইসলাম, মো. আসলাম প্রমুখ।




