Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ট্রাম্পের হুমকির পরপরই ইরানে ফের বোমা হামলা

আল-জাজিরা
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৯
ট্রাম্পের হুমকির পরপরই ইরানে ফের বোমা হামলা

দ্বিতীয় দিনের মতো হামলা চালানো হয়েছে ইরানের বিভিন্ন স্থানে। ছবি: সংগৃহীত

দক্ষিণ ইরানের একাধিক স্থানে নতুন করে বিমান হামলা চালানোর কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড। হামলার পর ইরানের বিভিন্ন এলাকায় শোনা গেছে বিস্ফোরণের শব্দ এবং সক্রিয় করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিরুদ্ধে নতুন দফায় শুরু হয়েছে হামলা। তাদের দাবি, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতার জন্য যে হুমকি তৈরি হয়েছে, তা মোকাবিলা করতেই এ হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের বিরুদ্ধে ইরানের কথিত আগ্রাসনের জন্য দেশটিকে জবাবদিহির আওতায় আনাই এ অভিযানের উদ্দেশ্য বলে দাবি করেছে তারা।

ইরানের সরকারি ও আধা-সরকারি বার্তা সংস্থাগুলোর খবরে বলা হয়েছে, বন্দর আব্বাস, সিরিক, কোনারাক, চাবাহার ও বুশেহর প্রদেশের বিভিন্ন এলাকায় শোনা গেছে বিস্ফোরণের শব্দ। শুধু বন্দর আব্বাসেই অন্তত আটটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলার পরপরই সেখানে সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, চাবাহারে বিস্ফোরণের পর বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। পাশাপাশি আবু মুসা দ্বীপ এবং সিরিক শহরের তাহরুই গ্রামের কাছেও পাওয়া গেছে বিস্ফোরণের খবর। তবে বিস্ফোরণের ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে ইরানের বিরুদ্ধে নতুন হামলার ইঙ্গিত দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি একটি সতর্কবার্তা দিচ্ছি। আজ রাতে আমরা তাদের ওপর কঠোর হামলা চালাব।’

আরও পড়ুন

আজ রাতেই ইরানে কঠোর হামলা চালাব

০৮ জুলাই ২০২৬

হামলার পর ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, ‘আগ্রাসী শত্রু এবং তাদের সহযোগীদের দেওয়া হবে কঠোর শাস্তি।’

এদিকে খাতাম আল-আম্বিয়া যৌথ সামরিক সদর দপ্তরও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, সর্বশেষ হামলার কঠোর পরিণতি ভোগ করতে হবে তাদের। এ হামলায় ‘চূর্ণবিচূর্ণ করে দেওয়ার মতো জবাব’ দেবে ইরানের সশস্ত্র বাহিনী।

ইরানযুক্তরাষ্ট্রবোমা হামলাযুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’