দেশজুড়ে বোমা হামলার আশঙ্কায়
হাই অ্যালার্ট জারির যে খবর সামাজিক
যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটিকে গুজব বলে জানিয়েছে
পুলিশ সদর দপ্তর। শুক্রবার
সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে
এ-সংক্রান্ত একটি স্ক্রিনশট ছড়িয়ে
পড়ার পর বিষয়টি নিয়ে
আলোচনা শুরু হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে পুলিশ
সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ.এইচ.এম.
শাহাদাত হোসাইন বলেন, ‘দেশজুড়ে বোমা হামলার আশঙ্কায়
হাই অ্যালার্ট জারির যে খবর প্রচার
হচ্ছে, সেটি সঠিক নয়।
এটি একটি গুজব।’
সবাইকে গুজবে কান না দিয়ে
দায়িত্বশীল আচরণ করার আহ্বান
জানান তিনি।...