Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মধ্যপ্রাচ্য

দামেস্কে গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত ১ আহত ২১

agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৪:১৭
দামেস্কে গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত ১ আহত ২১

সংগৃহীত ছবি

সিরিয়ার রাজধানী দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ভবনের কাছে গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন এক সেনাসদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন।

মঙ্গলবার রাজধানীর বাব শারকি এলাকায় এ বিস্ফোরণ ঘটেছে বলে নিশ্চিত করেছে দেশটির সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া বিবৃতি বলছে, ঘটনাস্থলের কাছে পুঁতে রাখা একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি শনাক্ত করে সেনাবাহিনীর একটি ইউনিট। সেটি নিষ্ক্রিয় করার সময় একই এলাকায় বিস্ফোরণ ঘটে একটি গাড়িবোমার।

সিরিয়ার অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা বিভাগের প্রধান নাজিব আল-নাসান জানিয়েছেন, নিহত সেনাসদস্য ছাড়াও আহত হয়েছেন অন্তত ২১ জন। আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

দীর্ঘদিনের সংঘাত ও রাজনৈতিক অস্থিরতার পর এখনো বিচ্ছিন্ন নিরাপত্তা সংকট অব্যাহত রয়েছে সিরিয়ায়। সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে দেশটির বিভিন্ন এলাকায় সামরিক ও বেসামরিক যানবাহন লক্ষ্য করে ঘটছে বিস্ফোরণের ঘটনা।

ঘটনাস্থলের কাছ থেকে আল জাজিরার সাংবাদিক হেইডি পেট মন্তব্য করেন, সিরিয়ার নিরাপত্তা পরিস্থিতি এখনো ‘খুবই জটিল’।

গত বছর উত্তর সিরিয়ার মানবিজ শহরের উপকণ্ঠে একটি গাড়িবোমা হামলায় নিহত হন অন্তত ২০ জন। একই সময়ে দামেস্কের একটি গির্জায় আত্মঘাতী হামলায় নিহত হন অন্তত ২৫ জন। এছাড়া ২০২৪ সালের জুনে রাজধানীতে একটি গাড়িতে বিস্ফোরণে নিহত হয়েছেন একজন।

সিরিয়াবোমা হামলা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise